নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চিলমারী-রাজিবপুর রুটে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার- ১জন, দুই দিনের রিমান্ড মঞ্জুর

ডাকাতির প্রস্তুতির সময় গাইবান্ধা সদরের, কামার জানির বিস্তীর্ণ চরাঞ্চলে ডাকাত বাবলু মিয়া ওরফে বাবুল(৫০) কে গ্রেপ্তার করেছেন পুলিশ। সম্প্রতি চিলমারী-রাজিবপুর নৌ-রুটে ডাকাতির ঘটনায় প্রাথমিকভাবে সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ। গ্রেপ্তারের পর ডাকাতের বিরুদ্ধে আজ দুপুরে আদালতের মাধ্যমে দুই দিনের রিমান্ড চেয়েছেন চিলমারী পুলিশ ফাঁড়ি। এ তথ্য নিশ্চিত করেছেন, চিলমারী নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইন চার্জ ইমতিয়াজ কবির। সোমবার (১৭ ফেব্রুয়ারী) ভোরে গাইবান্ধা সদরের দক্ষিন কামারজানি এলাকায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ডাকাত বাবলু মিয়া (৫০) গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা এলাকার কঞ্চিবাড়ী ধুবনী এলাকার ফজলুল হকের ছেলে বলে জানা গেছে। পুলিশ জানায়, ভোরে গাইবান্ধা সদরের কামারজানি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে, র‍্যাব ক্যাম্প গাইবান্ধার সহায়তায় নৌ পুলিশ অভিযান চালিয়ে ঐ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় সে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। চিলমারী নৌ-পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির বলেন, ডাকাত বাবলুর বিরুদ্ধে বিজ্ঞ আদালত থেকে দুই দিনের রিমান্ড নেয়া হয়েছে। প্রাথমিকভাবে সম্প্রতি চিলমারী-রাজিবপুর নৌ-রুটে ডাকারতির ঘটনায় সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছে। তাই এর সাথে আর কে কে জড়িত আছে? এসব তথ্য নিতে দুই দিনের রিমান্ড নেয়া হয়েছে। সম্প্রতি (৯ ফেব্রুয়ারী) চিলমারী-রাজিবপুর রুটে ডাকাতির ঘটনায় চিলমারী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে, যার মামলা নম্বর-২, বলে জানান তিনি।

আরও খবর