নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চিলমারীতে প্রাইমকোট ছাড়াই চলছে রাস্তা কার্পেটিং এর কাজ

চিলমারীঃ প্রাইমকোট ছাড়াই চলছে রাস্তা কার্পেটিং এর কাজ

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে রাস্তার কাজে ব্যাপক অনিয়মের খবর পাওয়া গেছে। ধুলাবালি যুক্ত পাথর ও প্রাইমকোট ছাড়াই চলছে রাস্তার কার্পেটিংয়ের কাজ করছেন ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে কাজ চলমান অবস্থায় সংশ্লিষ্ট দপ্তরের কাউকে খুঁজে পাওয়া যায়নি৷ এভাবেই কাজ প্রায়ই শেষই করেছেন টিকাদারি প্রতিষ্ঠানটি৷ এতে রাস্তাটি কতটুকু স্থায়িত্ব হবে তা নিয়ে সচেতন মহলের মাঝে অনেক প্রশ্ন উঠেছে। তারা মনে করছেন, বন্যা প্রবণ এলাকা, এছাড়াও অতিরিক্ত বৃষ্টিপাত হলেই ঐ রাস্তার কার্পেটিং উঠে যাওয়া প্রবণতা রয়েছেন৷ সংশ্লিষ্ট দপ্তর সূত্র জানায়, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের গ্রামীণ অবকাঠামো পুনর্বাসন প্রকল্পের আওতায়, কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা কোদালকাঠি জিসি সড়ক, রৌমারী উপজেলার রৌমারী থানা হতে দাঁতভাঙ্গা জিসি সড়ক এবং চিলমারী উপজেলার শরিফের হাট হতে কাশিমবাজার পর্যন্ত ২১১০ মিটার রাস্তা পুনর্বাসন করনের কাজ শুরু করা হয়েছে। তিনটি কাজের প্যাকেজ চুক্তি মূল্য তিন কোটি ৭২ লক্ষ ৮ হাজার ১১৬ টাকা। কাজটি মেসার্স বসুন্ধরা জেভি নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান বাস্তবায়ন করছেন। এটি ২০২৪ সালের ৪ নভেম্বর শুরু হয়ে ২০২৬ সালের ৩ জানুয়ারি শেষ হওয়ার কথা। সরেজমিনে গেলে দেখা যায়, রাস্তায় দেয়ার জন্য বরাদ্দকৃত প্রাইমকোট ছাড়াই রাস্তার কার্পেটিংয়ের কাজ চলছে। ধুলোবালির উপর কার্পেটিং করছেন তারা। এসময় স্থানীয় বজলুর রহমান নামে এক ব্যক্তি জানান, এ নিয়ে গতকাল বাকবিতন্ডা হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনের সাথে। রাস্তার কাজ চললেও সেখানে সংশ্লিষ্ট দপ্তরের কাউকে খুঁজে  পাওয়া যায়নি। এবিষয়ে উপজেলা প্রকৌশলী জুলফিকার আলী বলেন, সরেজমিনে গিয়ে দেখতে হবে বলে জানান তিনি।

আরও খবর