নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

না ফেরার দেশে চলে গেলেন, চিলমারীর হাফেজ মোঃ আবু তাহের

কুড়িগ্রামের চিলমারীতে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন, হাফেজ আবু তাহের। ৩৩ বছর বয়সী হাফেজ আবু তাহের, চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্দা হাটখোলা গ্রামের মরহুম জামাল উদ্দিনের পুত্র।


সবুজপাড়া তাহফিজুল কোরআন মাদ্রাসার পরিচালক হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। গতকাল শনিবার রাত ৯টার দিকে মাচাবান্দার চৌরাস্তার মোড়ে মোটর সাইকেল দুর্ঘটনায় মারাত্বক ভাবে আহত হন তিনি। সাথে সাথে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করেন। তাৎক্ষণিক কুড়িগ্রাম সদর হাসপাতালে নিলে, সেখান থেকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আজ সকাল ৯টা ২০ মিনিটে শেষ নিঃস্বাস ত্যাগ করেন। হাফেজ আবু তাহেরের মৃত্যুর সংবাদ চিলমারীতে ছড়িয়ে পড়লে গোটা উপজেলা জুড়ে নেমেছে শোকের ছায়া। শত শত হাফেজের ওস্তাদ আবু তাহের অকাল মৃত্যু যেন কেউই মেনে নিতে পারছে না। ৪ বছর আগে বিয়ে করেছেন তিনি।


চিলমারী উপজেলা হাফেজ কল্যাণ সংস্থার সভাপতি হাফেজ মোঃ ইউসুফ আলী জানান, হাফেজ আবু তাহের চিলমারী উপজেলা হাফেজ ক্যল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য। ২ মায়ের ৭ ভাই ২ বোনের মধ্যে আবু তাহের দ্বিতীয় মায়ের প্রথম সন্তান। তার ভাইয়েরা চিলমারীর বাইরে থাকায় জানাযা নামাজ ও দাফনের স্থান ও সময় এ রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি। হাফেজ আবু তাহেরের মৃত্যুতে চিলমারী উপজেলা হাফেজ কল্যাণ সংস্থা, উপজেলার সকল হাফেজ ও ওয়ালামায়ে কেরামগণ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। তার এই অকাল মৃত্যুতে চিলমারী হাফেজ কল্যাণ সংস্থাসহ সকল হাফেজদের মাঝে শোকের ছায়া বইছে।

আরও খবর