নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রমনা ষ্টেশনে আবারও চলবে ট্রেন বাজবে হুইসেল

 কুড়িগ্রামের চিলমারীতে পার্বতীপুর ষ্টেশন থেকে রমনা ষ্টেশনে আবারও রেলপথে ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে রেলপথ কর্তৃপক্ষ। করোনা মহামারীর প্রাদুর্ভাবে বন্ধ হওয়ার, সাড়ে ৪ বছর পর আবারও রমনা রেল স্টেশনে বাজবে ট্রেনের হুইসেল। লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক, আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন। করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ২০২০ সালের মার্চ মাস থেকে, যার কারণে সারা দেশের মত চিলমারীর রমনা ষ্টেশনের একমাত্র লোকাল ট্রেনটিও বন্ধ হয়ে যায়। পরে দেশের সব রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও লোকোমাস্টার, ইঞ্জিন স্বল্পতা এবং জনবল সংকটে কারণে, এই রেলপথে দীর্ঘ সাড়ে ৪ বছর ধরে পার্বতীপুর-রমনা লোকাল ট্রেনটি বন্ধ হয়ে আছে। তবে ২০২২ সালের ১ মার্চ রমনা লোকাল ট্রেনটির পরিবর্তে, চিলমারী কমিউটার নামে একটি ট্রেন চালু করা হয়েছিল। কিন্তু ট্রেনটি সুবিধাজনক সময়ে না পৌঁছানো ও তিস্তা বা কাউনিয়া জংশনে অন্যান্য ট্রেনের সাথে সংযোগ না পাওয়ার কারণে ট্রেনটি চলাচল রাখা সম্ভব হয়নি। রমনা স্টেশন এলাকার আব্দুর রহিম, মুকুল, আকসেদসহ অনেকে বলেন, দীর্ঘ সাড়ে ৪ বছর পর এই স্টেশনে আবার ও  লোকাল ট্রেনের হুইসেল বাজবে জেনে আমরা সবাই খুবই খুশি হয়েছি। রেলপথে যাতায়াতসহ পণ্য নিয়ে আশার সুবিধা থেকে আমরা, দীর্ঘ সময়  বঞ্চিত ছিলাম। এ বিষয়ে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আব্দুস সালাম জানান, রমনা লোকাল ট্রেনটি কুড়িগ্রাম অঞ্চলের মানুষের জন্য, সবচেয়ে জনপ্রিয় একটি ট্রেন। ট্রেনটি চালুর জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে, চালুর ব্যপারে শীঘ্রই সিদ্ধান্ত আসবে। তিনি আরো জনান, আমাদের সব ধরণের পূর্ব প্রস্তুতি নেওয়া হয়েছে, সিদ্ধান্ত আসা মাত্রই আমরা পার্বতীপুর-রমনা রেলপথে লোকাল ট্রেন চলাচল শুরু হবে। শিল্পী কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির সাবেক সভাপতি নাহিদ হাসান বলেন, আগে রমনা রেলপথে ৪টি লোকাল ট্রেন চলাচল করত। সম্প্রতি একটি চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকি ৩টি ট্রেনও চালু করা হবে। বলে জানান তিনি।

আরও খবর