নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

১৮ মাসেও ভিডব্লিউবি'র চাল পায়নি সাবানা খাতুন

 কুড়িগ্রামের চিলমারীতে ১৮ মাসে ধরে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি)'র বরাদ্দের চাল ফেরত চেয়ে ইউএনও অফিসে লিখিত অভিযোগ করছেন ভুক্তভোগী সাবানা খাতুন। তার নামে ইস্যু হওয়া কার্ডের কথা ১৮ মাস পরে জেনেছেন তিনি। ততদিনে বিগত ১৮ মাসের চাল উত্তোলন করা হয়েছে কার্ডধারীর অজান্তে। লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা ও উপ‌জেলা সহকারী ক‌মিশনার (ভূ‌মি) নঈম উদ্দিন। তিনি বলেন, এতদিন কার্ডটি কার কাছে ছিলো সেটির খোঁজ-খবর নেয়া হচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। ভুক্তভোগী সেই নারীর নাম সাবানা খাতুন৷ তিনি উপজেলার থানাহাট ইউনিয়নের হাটিথানা, পুটিমারী এলাকার ফাইদুল ইসলামের স্ত্রী। কার্ড নম্বর- ৩৩৪। লিখিত অভিযোগ ও সাবানা খাতুনের সঙে কথা বলে জানা গেছে, কার্ডটি করার জন্য প্রথমত সংরক্ষিত মহিলা সদস্য আদুরী আক্তারের স্বামী বিজু মিয়াকে ৫ হাজার টাকা দিয়েছিলেন সাবানা। কিন্তু এর পর বিজু বলেছেন কার্ড হয়নি। পরে বিভিন্ন সময় টাকা ফেরত চাইলে তিনি বলেন যেভাবে হউক একটি কার্ড দেবে তাকে। পরে ১৮ মাস পরে জানতে পারেন সাবানার নামে ভিডব্লিউবি'র কার্ড ইস্যু হয়েছে। কিন্তু এই ১৮ মাসের চাল তার নামে কেউ টিপশই দিয়ে তুলে নিয়েছেন ততদিনে। সাবানা খাতুন কার্ড সম্পর্কে অবগত হওয়ার পরে সম্প্রতি দুই মাসের চাল তুলতে পেয়েছেন। তবে তার দাবী বিগত ১৮ মাসের চাল ফেরত দিতে হবে তাকে। ভুক্তভোগী সাবানার বলেন, বিজুর কাছে কার্ড সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন সাবানা নামের দুই টা কার্ড পাশ হইছে। কিন্তু চেয়ারম্যানের সাথে ঝামেলা হওয়ায় কার্ড দুইটি আটকে রেখেছে। পরে বিজু মিয়া আমাকে ১৮ মাস পর কার্ড ফেরত দিয়েছেন বলে জানান তিনি। সংরক্ষিত মহিলা সদস্যের স্বামী বিজু মিয়াকে ফোন দিলে তিনি বলেন, আমি মিটিংয়ে আছি পরে কথা বলি। থানাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলন বলেন, উনি (সাবানা) যে ১৮ মাস থেকে চাল পায়নি এ নিয়ে আমাকে তো কখনো অভিযোগ দেয়নি। আর উনি কিভাবে কার কাছে কার্ড পেলো সেটি জানা দরকার বলে জানান তিনি। 

আরও খবর