নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চিলমারীতে মেধাবী ছাত্রের হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

চিলমারীঃ মেধাবী ছাত্রের হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ  কুড়িগ্রামের চিলমারীতে রংপুর কারমাইকেল কলেজের মেধাবী ছাত্র, জোবায়ের আমিন হত্যা মামলার ১৩ দিনে কেটে গেলেও এখন পর্যন্ত কোন আসামি গ্রেফতার করা হয়নি। আসামি গ্রেফতার না হওয়ার কারণে আগামী ১২ ঘন্টার মধ্যে এজহার ভুক্ত প্রধান দুই আসামিকে গ্রেফতার করতে আল্টিমেটাম দিয়েছেন, বিভিন্ন পেশাজীবি মানুষসহ স্থানীয় এলাকাবাসীরা। আজ বৃহস্পতিবার (১আগস্ট) সকাল ১১টার দিকে এ হত্যা মামলাকে ঘিরে মানববন্ধন করেছেন, বিভিন্ন পেশাজীবি মানুষসহ স্থানীয় এলাকাবাসীরা। আসামি গ্রেপ্তার না হওয়ার কারণে আগামী ১২ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে এ হুশিয়ারি দেন স্থানীয়রা। এ সময় মানববন্ধনটি উপজেলার প্রধান সড়ক ঘুরে এসে উপজেলা পরিষদ চত্ত্বরে শেষ হয়েছে। এসময় নিহত জোবায়েরের পরিবারের পক্ষ থেকে আসামিদের দ্রুত গ্রেফতারের জন্য দাবি করেন তারা। এ সময় মোঃ জিয়াউর রহমান (আমিন) বলেন, এ ঘটনাকে ঘিরে আজ ১৩ দিন পাড় হয়ে গেলেও এখন পর্যন্ত কোন আসামিকে গ্রেফতার করা হয়নি, এর কারণ কি? প্রশাসনের এমন নিরব ভুমিকা কেন? এই হত্যাকাণ্ডের আগামিদেরকে আগামী ১২ ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান তিনি। প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধনে ঐ এলাকার দুই শতাধিক নারী-পুরুষ সহ নিহতের পরিবার ও বন্ধুবান্ধব অংশগ্রহণ করেছেন। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান শাহীন তিনি বলেন, আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করে যাচ্ছেন। আমাদের পক্ষ থেকেও থানায় কথা বলা হয়েছে আসামিদের গ্রেফতারের জন্যে । এ বিষয়ে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)  প্রাণ কৃষ্ণ দেবনাথ বলেন, আসামিদেরকে ধরতে পুলিশ কাজ করে যাচ্ছেন। খুব দ্রুত আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

আরও খবর