নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

চৌদ্দগ্রাম মুন্সিরহাটে ডায়াগনস্টিক সেন্টার সিল গালা ও উপজেলা প্রশাসনের ২৫ হাজার টাকা জরিমানা

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট বাজারে উপজেলা নির্বাহী অফিসার মো: জামাল হোসেনের নেতৃত্বে আইনশৃংখলা রক্ষা ও স্বাস্থ্যসেবা প্রদান সংক্রান্ত অপরাধ প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডা: রশিদ আহমদ চৌধুরী ও চৌদ্দগ্রাম থানা পুলিশের সদস্য মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন, মুন্সীরহাট পপুলার ডায়াগনস্টিক সেন্টারটি শুধু একজন ল্যাব টেকনিশিয়ান দ্বারাই স্বাস্থ্যসেবা প্রদানের সকল ধাপের কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। যিনি রিসিপশনিস্ট থেকে শুরু স্যাম্পল সংগ্রহ, ল্যাবে পরীক্ষা, রিপোর্ট প্রদানসহ সকল কার্যক্রম সম্পন্ন করেন। এক্সরে থেকে শুরু করে সকল পরীক্ষা তিনিই করেন, আবার রিপোর্ট প্রস্তুতও তিনিই করেন। কোনো ডাক্তার বা প্যাথলজিস্ট ডায়াগনস্টিক সেন্টারটিতে পাওয়া যায়নি। এছাড়াও নেসারিয়া জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারেও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। উক্ত হাসপাতালে জনবলসহ স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতে উদ্যোগের কিছুটা ঘাটতি পরিলক্ষিত হয়। এমন পরিস্থিতিতে জনস্বার্থ ও জনস্বাস্থ্য নিশ্চিত করতে মুন্সীরহাট পপুলার ডায়াগনস্টিক সেন্টারটি সিল গালা করা হয় এবং ২০হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। নেসারিয়া জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে সতর্ক করা হয় এবং ৫হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। উভয় ক্ষেত্রেই আরোপিত অর্থদণ্ড তৎক্ষণাৎ আদায় করা হয়। উপজেলা প্রশাসন এবং চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর নেতৃত্ব জনগণের যথাযথ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে।
Tag
আরও খবর