নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

চৌদ্দগ্রামে ১১ মার্চ শহীদ দিবস উপলক্ষে ছাত্রশিবিরের ইফতার ও কোরআন উপহার প্রদান

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চৌদ্দগ্রাম উপজেলা শাখা ১১ই মার্চ শহীদ দিবস উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে সাধারণ ছাত্রদের মাঝে কোরআন উপহার প্রদান ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা সভাপতি সাখাওয়াত হোসেন শামীম এবং কুমিল্লা জেলা দক্ষিণ ছাত্রশিবিরের প্রচার ও আইটি সম্পাদক নূর ইসলাম মোল্লা। এ সময় বক্তারা ১৯৮২ সালের ১১ই মার্চের সেই স্মরণীয় দিনের কথা স্মরণ করেন, যখন ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নবাগত ছাত্রসংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের সময় পূর্বপরিকল্পিতভাবে ছাত্রসংগ্রাম পরিষদের সশস্ত্র সন্ত্রাসীরা ছাত্রশিবিরের ভাইদের ওপর হামলা চালায়। এই দিন ইসলামী ছাত্রশিবিরের ৪ জন ত্যাগী নেতা শহীদ হন—শহীদ শাব্বির, হামিদ, আইউব ও জব্বার। বক্তারা আরো বলেন, এই হামলার পরেও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ অত্যন্ত ধৈর্যের সাথে সংঘর্ষ এড়িয়ে অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করেন। সন্ত্রাসী হামলার পর ১১ই মার্চকে শহীদ দিবস হিসেবে পালন করা হয়, যাতে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানো হয়। এছাড়াও, অনুষ্ঠানে চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হক, অফিস সম্পাদক খালেদ মাহমুদ তালুকদার, পৌরসভার সেক্রেটারি সাইদুল আরাফাত এবং ইউনিয়ন সভাপতি মোকাররম ইসলাম বাঈজিদ উপস্থিত ছিলেন।
আরও খবর