নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

চৌদ্দগ্রামে ৪৪ কেজি গাঁজাসহ ৪ জন গ্রেফতার ও ২টি মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ.

চৌদ্দগ্রামে ৪৪ কেজি গাঁজাসহ ৪ জন গ্রেফতার ও ২ মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ.

কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে ৪৪ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় গাঁজা পাচারকাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি মাইক্রোবাস জব্দ করেছে। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা সালুকিয়া গ্রামের আবদুর রশিদের ছেলে সবুজ(৩৪), একই এলাকার আবুল হাশেমের ছেলে মামুন মিয়া(৩৪), আবদুল গফুরের ছেলে ইমরুজ আহমেদ(৩৩) ও তোয়ান মিয়ার ছেলে সৈকত হোসেন(২০)। শুক্রবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ওসি এটিএম আক্তার উজ জামান।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের দেড়কোটা বাজার থেকে মাইক্রোবাস(ঢাকামেট্রো-গ-১৪-৮৮৬১) ও প্রাইভেটকার(ঢাকামেট্রো-গ-৩১-৩৫৭১) আটক করে। এ সময় গাড়ি দুইটিতে তল্লাশী চালিয়ে দুইটি বস্তায় থাকা ৪৪ কেজি গাঁজা উদ্ধার ও মাদক পাচারকাজে জড়িত সবুজ, মামুন মিয়া, ইমরুজ আহমেদ ও সৈকত হোসেনকে আটক করা হয়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তার উজ জামান জানায় গাঁজাগুলো ভারতীয় সীমান্তবর্তী এলাকা আমানগন্ডা সালুকিয়া থেকে গাড়ি ভর্তি করে দেড়কোটা বাজার দিয়ে নাঙ্গলকোট যাচ্ছিল। পাচারকারীরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। এছাড়াও মাদকদ্রব্য উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরও খবর