নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মাদক কারবারি সমাজের বিষফোড়া.বললেন এমপি মুজিবুল হক.

মাদক কারবারি সমাজের বিষফোড়া

গতকাল  কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক মুজিব এমপি বলেছেন, মাদক কারবারি ও সেবনকারীরা সমাজের বিষফোড়া। তাই মাদক ও কিশোর গ্যাং বলতে কোনো শব্দ আমি আর শুনতে চাই না। এগুলো নির্মূলে প্রশাসন, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মাদক ও কিশোর গ্যাং মুক্ত স্মার্ট চৌদ্দগ্রাম বিনির্মাণে সকলেই স্ব স্ব অবস্থান থেকে অগ্রণী ভূমিকা পালন করে যাবেন।

১৬ জানুয়ারি মঙ্গলবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি মুজিবুল হক বলেন, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন মাদকাসক্তরা আমার গাড়িতে ডিল মেরেছে। এর আগে ইউএনও অফিসে তারা সিনক্রিয়েট করেছে। তাৎক্ষণিক পুলিশ তাদের ধাওয়া করে সরিয়ে দিয়েছে। কিন্তু তাদের বিরুদ্ধে প্রশাসনের কোনো পদক্ষেপ আমি এখনো দেখলাম না। যদি না নিয়ে থাকেন তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি।

তিনি প্রশাসনের উদ্দেশ্যে বলেন, কোন দফতরে কি কাজ করতে হবে তার তালিকা তৈরি করে আগামী একমাসের মধ্যে ইউএনও’র মাধ্যমে আমার কাছে পাঠাবেন। আপনারা নিজ শিক্ষা ও যোগ্যতা বলে সরকারি চাকরিতে যোগদান করে দেশের বিভিন্ন এলাকা থেকে চৌদ্দগ্রামে এসেছেন, আপনারা আমাদের মেহমান। নিজের কর্মদক্ষতা দিয়ে চৌদ্দগ্রামের সার্বিক উন্নয়নে কাজ করে যাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।

উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে নির্বাহী অফিসার জেপি দেওয়ানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবিএম এ বাহার, সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল, পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জুবায়ের আহমেদ, থানার অফিসার ইনচার্জ (ওসি) ওসি ত্রিনাথ সাহা, মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এসএম লোকমান হোসেন, ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন প্রমুখ।


আরও খবর