নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

চৌদ্দগ্রামে নাচ-গানের পরিবর্তে আয়োজন করা হয়েছে কোরআন খতমের।

কুমিল্লার চৌদ্দগ্রামে গায়ে হলুদের অনুষ্ঠানে ঘটেছে ব্যতিক্রমী এক ঘটনা। নাচ-গানের পরিবর্তে আয়োজন করা হয়েছে কোরআন খতমের। বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে পৌরসভার কমলপুর গ্রামের গাজী বাড়িতে ব্যতিক্রমী এ আয়োজন হয়।


খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার (১ সেপ্টেম্বর) কমলপুর গ্রামের ব্যবসায়ী গাজী মো. দেলোয়ার হোসেনের সৌদিপ্রবাসী ছেলে গাজী মো. রবিউল হাসানের বিয়ের দিন ধার্য করা হয়। প্রচলিত রীতি অনুযায়ী আগের দিন রাতে বাড়িতে গায়ে হলুদের আয়োজন করা হয়। হঠাৎ করে বিড়ে বাড়িতে কোরআন হাতে ১০ জন হাফেজ উপস্থিত হলেন।


হলুদমঞ্চে বসে তারা শুরু করেন কোরআন তেলাওয়াত। মুহূর্তেই এই খবর ছড়িয়ে পড়ে চারদিকে। ব্যতিক্রমী এ আয়োজন দেখতে বিয়ে বাড়িতে ভিড় জমান অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে ব্যতিক্রম এ আয়োজনের ছবি। এতে প্রশংসায় ভাসেন আয়োজক।


এ বিষয়ে বর গাজী মো. রবিউল হাসানের বাবা গাজী মো. দেলোয়ার হোসেন বলেন, বিয়ে একটি পবিত্র বন্ধন। তাই নাচ-গানের পরিবর্তে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করেছি কোরআন খতমের মাধ্যমে। ইসলামি শরিয়াহ মোতাবেক সব আয়োজন সম্পন্ন করেছি।


তিনি আরও বলেন, আমার এ আয়োজনকে সবাই স্বাগত জানিয়েছেন। সবাই আমার সঙ্গে একমত হওয়ায় আমিও খুশি।


স্থানীয় ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম পাটোয়ারী বলেন, গায়ে হলুদের অনুষ্ঠানগুলোতে সচরাচর নাচ-গানের উৎসব দেখা যায়। সেক্ষেত্রে সৌদিপ্রবাসী গাজী মো. রবিউল হাসানের গায়ে হলুদ অনুষ্ঠান ছিল ব্যতিক্রম। ইসলামের রীতিনীতি অনুসরণ করে সেখানে কোরআন খতমের আয়োজন করা হয়। এটা দৃষ্টান্ত হয়ে থাকবে।

আরও খবর