নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জিয়া সাইবার ফোর্স সভাপতি সাংবাদিক মনির হোসেন পাটোয়ারী সাধারণ সম্পাদক শাহজাহান রিপন নির্বাচিত


আমরা শক্তি আমরা সোর্স, আমরা জিয়া সাইবার ফোর্স। এই স্লোগানকে সামনে রেখে জাতীয়তাবাদী দল বিএনপি'র অনলাইন এক্টিভিটিস্ট  হয়ে কাজ করছে জিয়া সাইবার ফোর্স। স্বৈরাচার পতনে বিএনপির মিডিয়া শক্তি হিসেবেও জিয়া সাইবার ফোর্সের গুরুত্বপূর্ণ ভূমিকা  অনেক বেশি ছিলো।

জিয়া সাইবার ফোর্স নোয়াখালী জেলার সভাপতি  নির্বাচিত হয়েছেন মনির হোসেন পাটোয়ারী ও সাধারণ সম্পাদক শাহাজান চৌধুরী রিপন। জিয়া সাইবার ফোর্স নোয়াখালী জেলায় শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অফিসিয়ালি অনুমোদন করেন কেন্দ্রীয় সমন্বয়ক স্কোয়াডন লিডার(অবঃ) মোহাম্মদ ওয়াহিদুন নবী (অব), সভাপতি ফায়জাল এস খান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।সার্বিক ব্যবস্থাপনা করেছেন জেলার দায়িত্ব প্রাপ্ত কেন্দ্রীয় সহ সভাপতি এম সামসু দোহা, যুগ্ম সাধারণ সম্পাদক আশিক আদনান।

সিনিয়র সহ সভাপতি এডভোকেট জসিম উদ্দিন বাদল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আলা উদ্দিন সুজন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম রাহুল, সোলাইমান হোসেন বাপ্পি, ইস্রাফিল আলম, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মনির হোসেন বেগ, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম দিলন সহ প্রচার সম্পাদক শাহাদাত হোসেন সোহাগ সহ ১০১জন।

নোয়াখালী জেলার নবনির্বাচিত সভাপতি মনির হোসেন পাটোয়ারী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে শেখ হাসিনার সরকার যখন ইন্টারনেট বন্ধ করে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি বর্ষণ করে দেশের মানুষকে জিম্মি করে নিজেদের এজেন্ডা বাস্তবায়নের অপচেষ্টা চালাতে থাকে, তখনও আমরা ভিপিএন ও অন্যান্য সোর্স ব্যবহারের মাধ্যমে অনলাইনে ও অফলাইনে বিভিন্ন তথ্য-উপাত্ত জনসম্মুখে নিয়ে আসি। মূলত নির্বাচন, ভোটাধিকার ও গণতান্ত্রিক সুশাসন নিশ্চিত করণের ভেতর দিয়ে বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। রাজনৈতিক ইমেজ ধরে রেখে গতিশীল নেতৃত্ব প্রতিষ্ঠায় যা করা প্রয়োজন, সবই করা হবে ইনশাআল্লাহ।একই সাথে আমরা দলীয় কার্যক্রম জোরদার করে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবো।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে ইতোমধ্যে পরিচিতি লাভ করা এই সংগঠনটি দলীয় প্রচারণায় শীর্ষে অবস্থান করেছে।


আরও খবর