নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত




দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের মতো নোয়াখালীর চাটখিলে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকালে নোয়াখালীর চাটখিল উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

৩১ অক্টোবর ২০০৩ তারিখে জাতিসংঘের দুর্নীতির বিরুদ্ধে কনভেনশন পাস হওয়ার পর থেকে প্রতি বছর ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসটি সারা বিশ্বে পালন করা হয়।

উপজেলার দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জনাব মুহাম্মদ ফারুক সিদ্দিকী ফরহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আকিব ওসমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খোন্দকার মোস্তাক আহম্মেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব আলী হোসেন, চাটখিল উপজেলা প্রেসক্লাবের সভাপতি জনাব আনিস আহম্মেদ হানিফ, চাটখিল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিয়াদ, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য জনাব মহি উদ্দিন বাবু প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, 'শুধু সভা সমাবেশ করে দুর্নীতি প্রতিরোধ সম্ভব নয়। আমাদের দুর্নীতিমুক্ত করতে পারলেই আমরা সত্যিকার্থে দুর্নীতিমুক্ত হতে পারবো। আমরা নিজেকে বদলাতে পারলে, সমাজ পরিবর্তন হবে, দেশ পরিবর্তন হবে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ, চাটখিল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশায় নিয়োজিত সুশীল সমাজের  ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর