নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জামায়াতে ইসলামীর রামনারায়নপুর ইউনিয়ন কর্মী সম্মেলন অনুষ্ঠিত


নোয়াখালীর চাটখিলে কর্মী সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলার রামনারায়নপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রামনারায়ণপুর ইউনিয়ন সভাপতি হুমায়ূন কবির সুমনের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাফেজ আবদুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মসলিশে শূরা সদস্য ও নোয়াখালী জেলা আমীর ইসহাক খন্দকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা দেলোয়ার হোসেন, চাটখিল উপজেলা জামায়াতের আমীর মাওলানা মহিউদ্দিন হাসান, চাটখিল উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা ওমর ফারুক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তরের সভাপতি মশিউর রহমান ফাহাদ, চাটখিল উপজেলা জামায়াতের সেক্রেটারী নূর হোসেন রিয়াজ প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে চাটখিল উপজেলা জামায়াতের আমীর মাওলানা মহিউদ্দিন হাসান বলেন, 'বাংলাদেশে নতুন স্বাধীনতা নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। বাংলাদেশ জামায়াতে ইসলামী সুযোগ পেলে আগামীতে বাংলাদেশকে সুন্দরভাবে গঠন করে গড়ে তোলা হবে।'

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মসলিশে শূরা সদস্য ও নোয়াখালী জেলা আমীর ইসহাক খন্দকার বলেন, 'জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার মাত্র তিন দিনের ব্যবধানে আপনারা নিজেরাই শ্বশুর বাড়ি দিল্লিতে চলে গেলেন। শেখ হাসিনাকে এদেশে চট করে ঢুকে যেতে হবে না। আপনাকে এনে বিচারের মাধ্যমে প্রতিটি ফোটা রক্তের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ। গত ১৬ বছরে আমাদের প্রতিটি অফিসে তালা লাগানো হয়েছে। আমরা ঘরে থাকতে পারিনি। আমাদেরকে গুম করা হয়েছে, শহীদ করা হয়েছে, অত্যাচার-নিপীড়ন করা হয়েছে। আওয়ামী লীগের মতো ফ্যাসিস্টদেরকেও বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে।'

চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়ন জামায়াতের উদ্যেগে আয়োজিত এই কর্মী সম্মেলনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে জামায়াত এবং শিবিরের নেতাকর্মীরা মিছিল নিয়ে অনুষ্ঠানে আগমন করে। অনুষ্ঠানে ইউনিয়নের শত শত নেতাকর্মীর উপস্থিতিতে ইউনিয়ন জামায়াতেরর নতুন দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়।


Tag
আরও খবর