নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শহীদদের স্মরণে ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস পালিত


চাটখিলের কৃতি সন্তান শহীদ মুজাহিদ সহ সকল শহীদদের স্মরণে ২৮ অক্টোবর ২০০৬ ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামী চাটখিল উপজেলা শাখার আয়োজনে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পৌর শহরে আজিজ সুপার মার্কেট শহীদ মিনার মাঠে ২৮ অক্টোবর (সোমবার) বিকেলে জেলা (উত্তর) ছাত্র শিবিরের সেক্রেটারি দাউদ ইসলাম ও চাটখিল উপজেলার সেক্রেটারি নুর হোসেন রিয়াজের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য ও  সভাপতিত্ব করেন সাবেক ভাইস চেয়ারম্যান ও চাটখিল উপজেলা আমির মাওলানা মহিউদ্দিন হাসান।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা শুরা কর্ম পরিষদের সদস্য ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  নোয়াখালী জেলা শুরা ও কর্ম পরিষদের সদস্য অধ্যক্ষ মাওলানা মোঃ সাইফুল্লাহ, পৌর আমির আকতার হোসেন, চাটখিল পৌর নায়েবে আমির মাওলানা রাকিব উদ্দিন, ২৮ অক্টোবর আহত মাওলানা ওমর ফারুক, চাটখিল উপজেলা সহ- সেক্রেটারি হুমায়ূন কবির সুমন, পৌর সভার ছাত্র শিবিরের সভাপতি মাষ্টার সাফায়ত হোসেন, উপজেলার আইন বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া ও পৌর সেক্রেটারি মাস্টার সাফায়েত হোসেন প্রমূখ।

বক্তারা বলেন, গত ১৭ বছরের আমাদের অনেক নেতা কর্মী শহীদি পেয়ালা পান করেন। আমরা তাদের মাগফিরাত কামনা করছি। আগামীতে প্রতিটি ঘরে ঘরে জামায়াতের দাওয়াত কার্যক্রম চালিয়ে যাওয়ার আহবান জানান। ৭২ সংবিধান আওয়ামী লীগকে এ দেশের মানুষ গ্রহণ করেননি, আগামীতে করবে না।


Tag
আরও খবর