নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জলদস্যুর হাত মুক্ত হয়ে ঘরে ফিরলেন আহমেদ সালেহ, আনন্দে পরিবার ও স্বজনরা আবেগাপ্লুত


সোমালিয়ার জলদস্যুর হাত থেকে অবশেষে মুক্ত হয়ে আপন নিবাসে ফিরলেন এমবি আবদুল্লার নাবিক (ইঞ্জিন ফিটার) সালেহ আহমেদ (৪৮)। বাড়ি ফিরে তিন কন্যাকে ধরে আবেগ আপ্লূত কন্ঠে মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করেন। পরিবার স্বজন ও এলাকায় বইছে আনন্দের জোয়ার। 


১৫ই মে (বুধবার) রাতে ৬৭ দিন আপন নিবাসে ফিরে এসে নিজের অনুভূতির কথা গুলো বলছিলেন নোয়াখালী জেলার চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের সিংবাহুড়া গ্রামের মুন্সি বাড়ির মৃত সাখাওয়াত হোসেন ও মৃত সালেহা বেগমের জৈষ্ঠ্য সন্তান সালেহ আহমেদ। বাড়িতে আসার পর তাকে ফুল দিয়ে বরণ করে নেন স্বজনরা। ফিরে আসার আবেগ অনুভূতি ভাষায় প্রকাশ করার মত নয়। মনে হয় যেন এক নতুন জীবন। সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। দুই মাসেরও বেশি সময় পর স্বজনরা তাকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। কেউ কেউ খুশিতে কাঁদতে থাকেন।


পারিবারিক সূত্রে জানা যায়, চার ভাই ও এক বোনের মধ্যে আহমেদ মো. সালেহ সবার বড়। তার স্ত্রী ও তিন মেয়ে সন্তান রয়েছে। বড় মেয়ে রিয়াজুল জান্নাত তাসফি (১৪) চাটখিল পাঁচগাও উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ে। মেজো মেয়ে একই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত ফাহমিদা আক্তার ফাইজা (১২) এবং ছোট মেয়ে হাফসা বিনতে সালেহর বয়স মাত্র তিন বছর।


উল্লেখ্যযে, গত ১২ মার্চ দুপুরে সোমালিয়ার দস্যুরা সালেহ আহমেদসহ এমভি আবদুল্লাহ জাহাজের ২৩ জন নাবিককে জিম্মি করে। অস্ত্রের মুখে দস্যুরা সেখানে থাকা ২৩ নাবিককে একটি কেবিনে আটকে রাখে। এরপর গত ১৪ এপ্রিল ভোরে জলদস্যুদের কবল থেকে মুক্ত হন এমভি আব্দুল্লাহ জাহাজসহ ২৩ নাবিক। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় জাহাজ থেকে নামলেও সব মিলিয়ে ৬৭ দিন পর নিজ বাড়িতে আসেন সালেহ। সালেহের ফিরে আসার খবর ছড়িয়ে পড়লে আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা তাকে এক নজর দেখার জন্য তার বাড়িতে ভিড় জমান। 


খবর পেয়ে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীন ফুল নিয়ে দেখা করতে আসেন সালেহের বাড়িতে। এ সময় চাটখিল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল হকও উপস্থিত ছিলেন।


তিনি আরও জানান, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দেশ বিদেশে সকলে আমাদের জন্য দোয়া করেছেন। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান, ওনার সহযোগিতার মাধ্যমে আমরা আজ দেশে ফেরার পথ সহজ হয়েছে। 



Tag
আরও খবর