নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চাটখিল স্কয়ার হাসপাতালের এমডি'র একক স্বেচ্ছাচারিতা, দখল ও অর্থ আত্মসাৎ এর প্রতিবাদ


  চাটখিলে সনামধন্য বেসরকারি চাটখিল স্কয়ার হাসপাতালের এম ডি মোঃ সোহাগের বিরুদ্ধে একক স্বেচ্ছাচারিতা, পরিচালক ও শেয়ারহোল্ডারদের সম্পদ কুক্ষিগত, দখল, অর্থ আত্মসাৎ এবং জেল জুলুম প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন বলে, সংবাদ সম্মেলন করেছেন চাটখিল স্কয়ার হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক ও কার্যনির্বাহী সদস্য সাইফুল্লাহ মানিক।


নোয়াখালী জেলার চাটখিল প্রেস ক্লাবে ৪ মে (শনিবার) বিকেল ৩ টায় সংবাদ সম্মেলনের আয়োজন করেন প্রতিষ্ঠাতা পরিচালক সাইফুল্লাহ মানিক। সাংবাদিকদের উপস্থিতিতে লিখিত বক্তব্য পাঠ করে ও অভিযোগ করে বলেন, ২০১৫ সালে ১০ আগষ্ট প্রতিষ্ঠিত হয়ে অত্যন্ত সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে চাটখিল স্কয়ার হাসপাতাল।


২০২১ সালে এজেন্ডা মোতাবেক মোঃ সোহাগকে পরিচালকদের সিরিয়ালে ১৭ নাম্বার থেকে এমডি করা হয়। কিন্তু সোহাগ এমডি হওয়ার পর শেয়ার হোল্ডারদের সাথে দূরত্ব তৈরি, বিনিয়োগের টাকা পরিশোধ না করা, হুমকি দেওয়া, গ্রুপিং করা, হিসাব নিকাশ বুজিয়ে না দেওয়া, লস দেখিয়ে লভ্যাংশের টাকা পরিশোধ না করা, অশোভনীয় আচরন, সভা, মাসিক মিটিং না করা, ডাক্তারদেরকে বেশি বেশি টেস্ট দিতে বাধ্য করা, পরিচালকদের বিনিয়োগ কৃত গাড়ি নিজের নামে অন্তর্ভুক্ত করা, কোম্পানির একাউন্টে টাকা লেনদেন না করে ব্যক্তিগত একাউন্টে লেনদেন করা ও একক সিদ্ধান্ত সহ নানা অপকর্মের অভিযোগ করেন।


সাইফুল্লাহ মানিক আরও অভিযোগ করে বলেন, উক্ত বিষয় আমি চাটখিল সোনাইমুড়ী আসনের সাংসদ এইচ এম ইব্রাহিম এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির ও চাটখিল থানা অফিসার ইনচার্জ ইমদাদুল হককে অবহিত করি। এবং আদালতে মামলা করা হয়েছে।  আমি সাংবাদিক বৃন্দের মাধ্যমে বিষয়টি সমস্যা সমাধানের জোর দাবি করছি।


স্কয়ার হাসপাতালের চেয়ারম্যান, বিআরডিবির চেয়ারম্যান ও সাবেক ভিপি মিজানুর রহমান জানান, আমি হাসপাতলের চেয়ারম্যান হওয়া সত্ত্বেও সোহাগ সকল কিছু একক ভাবে করেন। প্রভাব খাটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন, পরিচালকদের মধ্যে ১৭ তম অবস্থান থেকে এনে তাকে এমডি করা হয়। তিনি একজন প্রবাসী ছিলেন। প্রবাস থেকে ফিরে স্কয়ার হাসপাতালে সাথে যুক্ত হয়ে এখন একক আধিপত্য বিস্তার করছেন। অন্যান্য পরিচালকদের সহযোগিতায় নিজের নামে ভূমি ক্রয় করে, একই ভূমিতে হাসপাতালের কার্যক্রম অব্যহত রয়েছে। এখন নিজ ভবনে অন্যান্য পরিচালকদের বিভিন্ন কৌশল অবলম্বন করে বের করে দেওয়ার ও একক আধিপত্য বিস্তারে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন।



Tag
আরও খবর