নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

স্মার্ট জাতী গড়তে হলে স্মার্ট শিক্ষার বিকল্প নেই- আলহাজ্ব জাহাঙ্গীর কবির


 স্মার্ট জাতী গড়তে হলে স্মার্ট শিক্ষার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আলহাজ্ব জাহাঙ্গীর কবির। 


নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় জেলা অডিটোরিয়ামে ২ মার্চ (শনিবার) সকাল ১১টায় উপজেলার নতুন কারিকুলামে প্রশিক্ষণ প্রাপ্ত সকল শিক্ষক ও মাষ্টার ট্রেনারের উপস্থিতিতে নতুন কারিকুলাম বাস্তবায়ন ও বিস্তরণে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন। 


সাহাপুর স্কুলের সিনিয়র শিক্ষক বিপুল কুমার ও ঘাটলাবাগ দাখিল মাদ্রাসা সুপার ওমর ফারুক এর যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আহসান উল্যা চৌধুরী। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, একটিভ গ্রুপের চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির। 


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম আলী তাহের ইভু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবর, ভিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান, সাবেক প্যানেল মেয়র আহসান হাবিব সমীর, একাডেমি সুপার ভাইজার (মাধ্যমিক) আমজাদ হোসেন, 

জমিয়াতুল মুদারসিনি চাটখিল শাখার সভাপতি ও মল্লিকা দিঘির পাড় ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সভাপতি আবদুল মান্নান, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি (চাটখিল) মোরশেদ আলম স্বপন, হিরাপুর স্কুল এন্ড কলেজের শিক্ষক ও মাষ্টার ট্রেনার জসীমউদ্দিন লিটন প্রমূখ। 


মতবিনিময় সভা শেষে মাষ্টার ট্রেনার ও শিক্ষকদের পক্ষে বর্তমান কারিকুলামের বিষয়ে ইতিবাচক দিক নিয়ে লিখিত প্রস্তাবনা জমাদেন। এতে মাষ্টার ট্রেনার ১০ জন বিজয়ী ও শিক্ষকদের পক্ষে ২০ জন বিজয়ীকে পুরষ্কৃত করা হয়। 


চাটখিল শিক্ষক সমিতিকে (বিটিএ) ৩ লক্ষ ও জমিয়াতুল মুদারসিনিকে (মাদরাসা) ২ লক্ষ টাকা চেক তুলে দেন। 


Tag
আরও খবর