নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মেধাবী ও ত্যাগী ছাত্র নেতাদের মূল্যায়নের এখনই সময়- কাজী টিটু



মেধাবী ও ত্যাগী ছাত্র নেতাদের মূল্যায়নের এখনিই সময় হয়েছে, এমন মন্তব্য করেছেন নোয়াখালী জেলার আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র লীগ নেতা কাজী টিটু। 


শনিবার ২০ জানুয়ারি নোয়াখালী জেলার চাটখিল উপজেলার মমিনপুরের কৃতি সন্তান পিতা, মাতা ও বড়মিয়ার দরবার শরীফ জিয়ারতের মধ্যে দিয়ে উপজেলার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন। বিকেল থেকে রাত পর্যন্ত মমিনপুর ও সোমপাড়া বাজারের ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের সাথে গণসংযোগ করেন। 


 প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ার অংশ হিসেবে, স্মার্ট চাটখিল উপজেলা গড়া ও আধুনিক চাটখিল রুপান্তর করতে কাজী টিটু সকলের সহযোগিতা কামনা করেছেন কাজী টিটু।


গণসংযোগ শেষে তিনি বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনা ত্যাগী ও পরীক্ষিত নেতাদের যেভাবে মূল্যায়ন করছেন তাতে আমি আশাবাদী। ছাত্র জীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত রয়েছি। কখনও সংগঠনের সিদ্ধান্তের বাহিরে কোন কাজ করিনি। বহু হামলা মামলার পরেও আমাকে আওয়ামী লীগের রাজনীতি থেকে দুরে সরাতে পারেনি বলে তিনি মন্তব্য করেন। 


এ সময় উপস্থিত ছিলেন সুজায়েত উল্লা সুজা, বীরমুক্তিযোদ্ধা আহসান উল্যা, মোঃ সুমন, মোঃ সোহাগ, মোঃ বেল্লাল প্রমূখ। আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 


Tag
আরও খবর