নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বিরোধী দল বিহীন ডামী নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করবে - ব্যারিস্টার মাহাবুব উদ্দিন


 

নোয়াখালী চাটখিল (চাটখিল-সোনাইমুড়ী) এলাকায় আগামী ৭ জানুয়ারি বর্তমান সরকারের পছন্দের নির্বাচন কমিশনের পাতানো একদলীয়  ডামী নির্বাচন বয়কট ও বর্জন করার জন্য জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে (চাটখিল-সোনাইমুড়ী) নির্বাচনী এলাকায় দলীয় নেতৃবৃন্দুকে সাথে নিয়ে কেন্দ্রীয় কর্মসূচি জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন বিএনপি'র যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহাবুব উদ্দিন  খোকন। 


 এই সময় তিনি দুটি পথ সভায় সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, সারাদেশে আজ কোথাও ভোটের আমেজ নেই। বর্তমান নির্বাচন কমিশনের পাতানো নির্বাচন সারা বাংলাদেশের জনগণ আগামী ৭ জানুয়ারির নির্বাচন প্রত্যাখ্যান করবে। এই কমিশন দেশের জনগণের ট্যাক্সের কোটি কোটি টাকা নষ্ট করে, পাতানো নির্বাচন নাটক করে দেশকে গভীর সংকটে নিমজ্জিত করবে। দেশে বিদেশে নির্বাচনের গ্রহণ যোগ্যতা পাবেনা।  তিনি বলেন সরকারদলীয় লোকজনের সিন্ডিকেটের কারণে  সারা দেশে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি,  জনগন ঠিকমতো খেতে পারে না, এখনো সময় আছে এই পাতানো নির্বাচন বন্ধ করে, সকলের অংশগ্রহণ মূলক নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন তফসিল ঘোষণা করে অংশগ্রহণ মুলক নির্বাচন দেওয়ার আহবান জানান। দেশের ১৮ কোটি জনগণ যেনো আমার ভোট আমি দিবো, যাকে খুশি তাকে দিব সেই রকম নির্বাচনে দাবি জানান। পরে ব্যারিস্টার মাহবুব খোকন তার নির্বাচনী এলাকায় কয়েকজন দলীয় নেতা কর্মীর  কবর জিয়ারত করেন।

Tag
আরও খবর