নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা


আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের চাটখিলের জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। 


সকাল ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে চাটখিল মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ ফারুক সিদ্দিকী ফরহাদের সঞ্চালনায় ও উপজেলা সহকারী কমিশনার ভূমি আকিব ওসমান এর সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। 


এ সময় উপস্থিত ছিলেন, ভীমপুর স্কুল এন্ড টেকনিক্যাল কলেজের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, চাটখিল থানার এস আই আল আমিন, উপজেলা প্রশাসনিক  কর্মকর্তা সায়েদুল হক, চাটখিল মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ, মহিউদ্দিন বাবু, ভীমপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রুহুল আমিন বাচ্চু , নোয়াখোলা কাদেরীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ মনির হোসেন মিলন, ডাক্তার ইউসুফ আলী প্রমুখ। 


অনুষ্ঠান শেষে অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে লক্ষী রানী দাস, শিক্ষা চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে সাহেলা পারভীন, সফল জননী নারী হিসেবে ফেরদৌস আরা খনম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী খাতিজা বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদানকারী নারী শামীমা আক্তার মেরীসহ মোট ৫জন শ্রেষ্ঠ জয়তাকে ক্রেষ্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়।


আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস - ৯ ডিসেম্বর ২০২৩ পালন উপলক্ষ্যে মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সমগ্র দেশ ব্যাপি পরিচালিত " জয়িতা অন্বেষণে বাংলাদেশ " শীর্ষক বিশেষ কার্যক্রমের আওতায় সমাজ উন্নয়নে অবদান রাখায় সর্বশ্রেষ্ঠ জয়িতা-র সম্মানে ভূষিত হোন চাটখিল উপজেলা ও নোয়াখালী জেলার শ্রেষ্ঠ জয়ীতা শামীমা আক্তার মেরী।


Tag
আরও খবর