নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আল ফারুক ইসলামী একাডেমির উদ্যেগে শিক্ষা প্রদর্শনী


  বহুল আলোচিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল ফারুক ইসলামী একাডেমির আয়োজনে ইসলামিক সাংস্কৃতিক ও শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। 

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার আজিজ সুপার মার্কেট মাঠে ৫ ডিসেম্বর (মঙ্গলবার) বিকেলে কচি কাঁচা শিশুরা বিভিন্ন বাংলা, ইংরেজি, আরবী, উর্দু, সাংস্কৃতিক ও সচেতনতামূলক শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। 

শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা হাবিবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামিয়াতুল উলুম আল ইসলামীয়া মাদরাসার পরিচালক মাওলানা মুফতি হারুন ইজহার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আল ফারুক ইসলামী একাডেমির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল্লাহ আল নোমান, জামিয়া দারুল কুরআন মাদরাসার মুহতামিম মাওলানা খালেদ সাইফুল্লাহ,  জামিয়া ওসমানীয়ার নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ ও চাটখিল উপজেলা মসজিদের খতিব মাওলানা আবুল কালাম আহমাদী।

আল ফারুক ইসলামী একাডেমির ২০০২ সাল থেকে শুরু হয়ে অদ্যবদি কয়েকটি শাখায় প্রায় ৭৫০ জন শিক্ষার্থী, ৭০ জন শিক্ষক ও কর্মচারীর সমন্বয়ে সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। 

প্রতিষ্ঠানটি বাংলা, আরবী, নুরানি, হিফজুল কোরআন, কিতাব, কিন্ডারগার্টেন শিক্ষার সমন্বয়ে বিগত বছরগুলোতে অত্যান্ত সুনামের সাথে ফলাফল প্রশংসনীয়। এবার ও প্রতিষ্ঠানটি থেকে ১০ জন শিক্ষার্থী কোরআনে হাফিজ হেফজ সম্পন্ন করেছেন এবং পাগড়ি প্রদান করা হয়। 

আলোচনা শেষে উপস্থিতিদের নজরকাঁড়া কচিকাঁচা শিক্ষার্থীরা জানাযার নামাজের দৃশ্য অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করেন। যা একজন মুসলমানকে হৃদয়ে অনুভূতি জাগ্রত করেছে।

Tag
আরও খবর