নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সাপের কামড়ে সরকারি কর্মচারী নুপুর কর্মকার এর মৃত্যু


রাতের খাবার শেষ করে বাড়ীর সামনে রাস্তায় দাড়িয়ে মোবাইল ফোনে কথা বলার সময় সাপের কামড়ে যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। 

নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের হরিকৃষ্ণপুর গ্রামে কর্মকার বাড়ি কুন্তল মাষ্টারের কনিষ্ঠ  ছেলে নুপুর কর্মকার (৩০) সাপেড় কামড়ে মারা গেছে।

৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাতের খাবার পর বাড়ির পাশে রাস্তায় সাপে কামড় দিলে তাকে আহতাবস্থায় উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কামড়ের ভ্যাকসিন না থাকায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। বুধবার দুপুরে তার নিজ বাড়িতে শেষকৃত্য সম্পন্ন হয়। 

প্রতিবেশী শাহ আলম জানান, নুপুর কর্মকারকে সাপে কামড়ে পর চাটখিল সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স ভ্যাকসিন না থাকায় হাসপাতাল কতৃপক্ষকে অভিযুক্ত করেন।

এদিকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শহিদুল ইসলাম নয়নের সাথে কথা বলে জানা যায়, তারা সাপে কাটা রোগী নুপুর কর্মকারকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। সময় মতো ভ্যাকসিন না থাকায় তারা রোগীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার কিছুক্ষন পর রোগীর মৃত্যু হয়েছে বলে পরিবারের সদস্যরা জানান।

জানা যায়, নুপুর কর্মকার পার্শ্ববর্তী সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অফিস সহকারী কম্পিউটার অপারেটর পদে কর্মরত ছিলেন।

Tag
আরও খবর