নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার উপর গ্রেনেড হামলার প্রতিবাদে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার উপর গ্রেনেড হামলার প্রতিবাদে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত




  মহান স্বাধীনতা স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কন্যা শেখ হাসিনার উপর গ্রেনেড হামলার প্রতিবাদে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

নোয়াখালীর চাটখিল উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ২১আগষ্ট ২০০৪ বঙ্গবন্ধুর কন্যা দেশ রত্ন শেখ হাসিনার উপর বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোমবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার বদলকোট রোড থেকে মিছিল নিয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আল-আমিন বেকারির সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বেলায়েত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও একটিভ গ্রুপ-উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির।
আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা সাকিল, পৌরসভা মেয়র নিজাম উদ্দিন, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি শাহজাহান খান বাবুল।
মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু, হাটপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম বাকী বিল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খন্দকার দুলাল, আবু তাহের, পাঁচগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুণ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবর, উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক আহসান হাবীব সমীর, কমিশনার মজিবুর রহমান নান্টু, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান, শ্রমিকলীগের আহ্বায়ক ইসমাইল হোসেন তরুণ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ রাজু , ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের কমিশনার মোঃ নজির, সাধারণ সম্পাদক মোরশেদ গাজী সহ উপজেলা পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, ২১ শে আগস্ট ২০০৪ সালে বাঙালির ইতিহাসে ১৫ই আগস্ট এর মতো আরেকটি কালো অধ্যায়, সেই দিনে বঙ্গবন্ধুর মতোই হত্যা করতে চেয়েছিল তারই কন্যা স্বাধীন বাংলাদেশের ১৮ কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক গণতন্ত্রের মানস কন্যা বর্তমান প্রধানমন্ত্রী এবং তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাকে। সেই দিন আল্লাহর রহমতে এবং মানুষের দোয়ায় প্রিয় নেত্রী শেখ হাসিনার সাথে ভাগ্যক্রমে বঙ্গবন্ধু এভিনিউ থেকে জীবিত ফিরে আসতে পেরেছে।
বঙ্গবন্ধু এভিনিউতে তৎকালীন জামায়াত-বিএনপি’র সন্ত্রাস, জঙ্গিবাদ ও দেশব্যাপী বোমা হামলার বিরুদ্ধে সাধারণ জনগণকে সাথে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশে স্বাধীনতাবিরোধী সন্ত্রাসীদের ছুঁড়ে মারা গ্রেনেড এ বাংলাদেশ থেকে স্বাধীনতার পক্ষের শক্তিকে চিরতরে মুছে ফেলতে।
সেইদিনের বিভীষিকাময় হামলায় চলে গেলেন বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহ-ধর্মিণী আইভি রহমানসহ বাংলাদেশ আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী।
আল্লাহর অশেষ রহমতে ও নেতাকর্মীদের জীবন উৎসর্গের কারণে বেঁচে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Tag
আরও খবর