নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নতুন প্রজন্মের সাথে প্রতারণা নয়- এইচ এম ইব্রাহিম



শিক্ষার্থীদের স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে নতুন প্রজন্মের সাথে প্রতারণা করবেন না হবে বলে মন্তব্য করেছেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সাংসদ এইচ এম ইব্রাহীম এমপি। ১৪ আগষ্ট (সোমবার) সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে নোয়াখালী জেলার চাটখিল উপজেলার খিলপাড়া ইউপির দক্ষিণ দেলিয়াই হাশেমিয়া দাখিল মাদরাসা প্রাঙ্গনে আলোচনা সভার বক্তব্যে এ কথা বলেন। 


এমপি ইব্রাহিম বলেন, একটা দেশের একটা জাতির একটি মানচিত্র আছে এটির পেছনে একটি ইতিহাস আছে। সেই ইতিহাস যখন কোন প্রতিষ্ঠান জানবে না। আমি মনে করি সেই প্রতিষ্ঠান কখনোই সঠিক ভাবে চলবে না। সঠিক ইতিহাস না জানালে দেশের ইতিহাসের সাথে প্রতারণা করা হবে। এতে  শিক্ষার্থীরা  পথভ্রষ্ট হবে। তাই শিক্ষার্থীদের স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে হবে, কারণ তারা সঠিক ইতিহাস জানলে, তাদের বলতে হবে না তারা ভবিষ্যতে কোন দল করবে। তাই প্রত্যেক প্রতিষ্ঠানের দায়িত্ব প্রাপ্ত শিক্ষকগণকে শিক্ষার্থীদের স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে আহবান জানান তিনি।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও চাটখিল প্রেস ক্লাবের সভাপতি শোয়েব হোসেন ভুলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভূইঁয়া, পৌরসভার মেয়র ভিপি নিজাম উদ্দিন, প্রধান বক্তা বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম। 

আরও উপস্থিত ছিলেন অত্র মাদরাসার সুপার মাওলানা শরিফুল ইসলাম, পরিচালনা পরিষদের সদস্য সাইফুল ইসলাম, ডা. কামরুল হাছান, মো: হাছান, মাহাবুবুর রহমান, সাবেক ছাত্রলীগ আহবায়ক সালাহ উদ্দিন সুমন প্রমুখ।

Tag
আরও খবর