নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বিএমএসএফ'র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মেহেদী হাছান কে সংবর্ধনা প্রদান

 বিএমএসএফ'র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মেহেদী হাছান কে সংবর্ধনা প্রদান 


নোয়াখালীর চাটখিলে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়া সাংবাদিকদের পক্ষ থেকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বৃহত্তর নোয়াখালীর কৃতি সন্তান দৈনিক আমাদের সময় পত্রিকায় উপজেলা প্রতিনিধি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভূঁইয়াকে সংবর্ধনা দেওয়া হয়েছে।


শুক্রবার (৪ আগস্ট) বিকাল ৫টায় চাটখিল উপজেলা প্রেসক্লাবের মিলনায়তনে বিএমএসএফ চাটখিল শাখার সাধারণ সম্পাদক ও উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ইয়াসিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দৈনিক তৃতীয় মাত্রা ও দৈনিক যায়যায় কাল  পত্রিকার জেলা প্রতিনিধি ম.ব.হোসাইন নাঈম, নোয়াখালীর বার্তার সম্পাদক সাইফুল ইসলাম রিয়াদ, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম হাছান, উপজেলা বিএমএসএফ এর কোষাধ্যক্ষ আনোয়ারুল আজিম, দৈনিক অনন্ত বাংলার বিশেষ প্রতিনিধি মাহবুবুর রহমান পিংকু, দৈনিক গণকন্ঠের উপজেলা প্রতিনিধি মনির হোসেন সোহেল,মৃণাল কান্তি দাস,আলী হোসেন হিরণ প্রমূখ।


অপরদিকে, শুক্রবার সন্ধ্যায় নোয়াখালীর চাটখিল উপজেলা প্রেসক্লাবে বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মেহেদী হাছান রুবেল ভূঁইয়াকে উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বাবরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল কাননের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আনিছ আহমেদ হানিফ, ইয়াছিন চৌধুরী, দৈনিক তৃতীয় মাত্রার জেলা প্রতিনিধি ম.ব.হোসাইন নাঈম, যুগ্ম-সাধারন স্বপন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম হাছান, দপ্তর সম্পাদক নূর হোসেন খোকন, আনোয়ারুল আজিম, মনির হোসেন সোহেল, মৃণাল কান্তি দাস প্রমূখ।


বক্তারা জানান, চাটখিলের কৃতি সন্তান মেহেদী হাছান রুবেল ভূঁইয়া সারা বাংলাদেশের সাংবাদিকদের এক বিশাল দায়িত্ব পেয়েছে। সেই সাথে নির্যাতিত নিপীড়িত সাংবাদিকদের পাশে থাকবেন এবং বাংলাদেশে  মফস্বল সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক হিসেবে কাজ করে চাটখিলের সুনাম অক্ষুন্ন রাখবেন পরে বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাছান রুবেল ভূঁইয়াকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাটখিল আজম বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেন।


উল্লেখ্য, বিগত ৩০ জুলাই (রবিবার) ঢাকা জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৬ষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয় এতে বিএমএসএফ এর প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর সভাপতি এবং সাংবাদিক মেহেদী হাছান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

Tag
আরও খবর