নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

অর্ধশতাধিক চুরির ঘটনার পর অবশেষে ধরা পড়লো চোর


অর্ধশতাধিক চুরির ঘটনার পর অবশেষে ধরা পড়লো সেই চোর। নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় (বরিবার) (১৬ জুলাই) বিকেলে উপজেলা পরিষদের আবাসিক এলাকায় চুরির সময় তাকে হাতেনাতে ধরার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া।


দন্ডপ্রাপ্ত আসামী মো. মাসুদ রানা (৪৫) নোয়াখালী সদর উপজেলার ৮ নম্বর এওজবালিয়া ইউনিয়নের পশ্চিম এওজবালিয়া গ্রামের মো. শাহাদাত হোসেনের সন্তান।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আশেপাশে কিছু চুরির ঘটনার প্রেক্ষিতে চোরের গতিবিধির উপর বিগত কিছুদিন যাবত অনেকেই নজর রাখছিলেন। রবিবার বিকেলে পৌরবাজারে একটি অনুষ্ঠানের মাইকের উচ্চ শব্দের ভিতরে চাটখিল উপজেলা পরিষদের আবাসিক কোয়ার্টার শিউলি ভবনের দোতলা থেকে বাসার আসবাব খুলে নিচ্ছিলেন আসামী মো. মাসুদ রানা। এসময় ভবনে অবস্থানরত ব্যক্তিরা তাকে ধরতে গেলে আসামী তাদেরকে আক্রমণ করে। এরপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এসময় আসামী উপজেলা থেকে বিগত সময়ে চুরি করার কথাও স্বীকার করেন।


চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া বলেন, 'চুরি করার উদ্যোগ নিয়ে আবাসিক এলাকার এক বাসিন্দাকে আক্রমণের অপরাধ প্রমাণিত হওয়ায় আসামীকে দণ্ডবিধি, ১৮৬০ অনুযায়ী এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এরপর পুলিশ হেফাজতে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।'


চাটখিল থানা সূত্রে জানা যায়, আসামি মাসুদ রানা ইতোপূর্বে ২০১৮ সালে চাটখিল থানায় মাদক মামলায় এবং ২০২০ সালে সেনবাগ থানায় চুরির মামলায় গ্রেফতার হয়ে কারাভোগ করেছে।


উল্লেখ্য, বিগত কয়েক মাসে উপজেলা পরিষদের ভিতরে ও আশপাশে বিভিন্ন আসাবিক ভবন, অফিস কক্ষ ও হল রুমে মালমাল চুরি হয়। এছাড়াও চাটখিল বাজারে ২০টির বেশি এসির আউটডোর চুরি হওয়ার পর বাজারের ব্যবসায়ীরা চোরের ভয়ে এসির আউটডোর খুলে ফেলার মতো ঘটনাও ঘটে। সবমিলিয়ে বিগত কয়েক মাসে উপজেলা পরিষদ ও চাটখিল পৌরবাজারে অর্ধশতাধিক চুরির ঘটনা ঘটেছিলো।

Tag
আরও খবর