নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চার দিনেও উদ্ধার হয়নি এসএসসি পরীক্ষার্থী প্রিয়ম


গত চার দিনেও উদ্ধার হয়নি এসএসসি পরিক্ষার্থী তাসপিয়া তাসরিণ প্রিয়ম (১৬)। সোমপাড়া উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেধাবী প্রিয়ম। 


গত (বৃহস্পতিবার) ১লা জুন প্রতিদিনের মত এসএসসি পরিক্ষায় অংশগ্রহণ করেন। পরিক্ষা শেষে দুপুরে বাড়ি ফিরে না আসায় উদ্বিগ্ন উৎকন্ঠায় দিন কাটছে পরিবারের। অনেক খোঁজা খুজির পরও সন্ধান পাওয়া যায়নি অপহৃত প্রিয়মের।


ঘটানাটি ঘটেছে নোয়াখালী জেলার চাটখিল উপজেলা রামনারায়নপুর ইউনিয়নের সোবহানপুর গ্রামের আবদুল মান্নান ভুঁইয়া বাড়ির। পিতা সাহাব উদ্দিন স্বাস্থ্য কর্মী ও মা নাজমুন নাহার প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষিকা। 


প্রিয়ম অপহরণের কয়েকদিন আগে তাদের পারিবারিক অজ্ঞাত মোবাইল নম্বরে ক্ষুদে বার্তা পাঠিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপন দাবি করেন। পরিবারের সদস্যরা বিষয়টি তেমন গুরুত্ব দেয়নি। মুক্তিপনের টাকা না পাওয়ায় প্রিয়মকে অপহরণ করেছে বলে পরিবারের দাবি। 


স্থানীয় সূত্রে ও তার পরিবার সূত্রে জানা যায়, তাসরিন প্রিয়ম বিগত ৪ দিন আগে অপহরনের স্বীকায় হন। অপহরণের খবর পেয়ে তাসরিণ প্রিয়মের বাবা ইউনিয়ন স্বাস্থ্য কর্মী শাহাবুদ্দিন চাটখিল থানায় একটি লিখিত অভিযোগ করেণ। 


দুঃখের বিষয় চাটখিল থানা পুলিশ এখনো অপহৃত প্রিয়মকে গত চার দিনেও উদ্ধার করতে পারেনি। প্রিয়মের পরিবার বলেন পুলিশ ব্যর্থতার পরিচয় দিচ্ছে নাকি প্রভাবশালী কোন মহলের চাপে চুপ করে আছে। 


পরিবারের আশা পুলিশ আমার সন্তানকে দ্রুততম ভাবে উদ্ধার করে আমাদের কাছে ফিরিয়ে দিবে। এবং যারা অপহরণের সাথে জড়িত আছে তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনবেন।


এ মামলার দায়িত্ব থাকা চাটখিল থানা এস আই টিপু'র সাথে কথা বলে মুঠো ফোনে জানান, বিষয়টি অপহরণের অভিযোগ আসার পর থেকে উদ্ধারের চেষ্টা অব্যহত আছেন। 

Tag
আরও খবর