নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডিয়ার ছোয়াদ হজ্জ ইন্টারন্যাশনালের হজ্জ প্রশিক্ষণ অনুষ্ঠিত


নোয়াখালীর চাটখিলে হজ্জের যাত্রীদের নিয়ে সরকার অনুমোদিত হজ্জ ট্রাভেল এজেন্সি ডিয়ার ছোয়াদ হজ্জ ইন্টারন্যাশনাল এর হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ মে) চাটখিল পৌর বাজারের স্কাইভিউ রেস্টুরেন্টে এই হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় হাদিসের উদ্ধৃতি দিয়ে বিশিষ্ট ওলামাগণ বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ‘যে ব্যক্তি একমাত্র আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্য হজ্জ করে, আর কোনোরূপ অশ্লীলতা ও গোনাহে লিপ্ত না হয়, সে হজ্জ শেষে সদ্য ভূমিষ্ঠ শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে বাড়ি ফিরে আসে। একটি কবুল হজ্জের বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না।’ ডিয়ার ছোয়াদ ইন্টারন্যাশনাল এর চেয়ারম্যান আবু জায়েদুল আমিন টিপুর সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত উল্লাহ সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কড়িহাটি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএমএর সভাপতি আলহাজ্ব ডাক্তার এমএন নোমান। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা হিফজুর রহমান, চাটখিল কামিল মাদ্রাসা সহকারী অধ্যাপক মাওলানা মাসুম বিল্লাহ, জামে ওসমানিয়া মাদ্রাসার মুহাদ্দিস মুফতী হারুনুর রশিদ, এ সময় আরো উপস্থিত ছিলেন ডিয়ার ছোয়াদ হজ্জ ইন্টারন্যাশনাল এর হজ্জ পরিচালক ও ইসলামিয়া ডায়াবেটিস সেন্টার এর ব্যবস্থাপনা পরিচালক মাওলানা রহমত উল্লাহ, চাটখিল সিএন্ডবি জামে মসজিদের খতিব মাওলানা মাহবুবুল করিম, মাওলানা মকবুল আহমেদ, চাটখিল কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবু সাদেক, হজ্জ পরিচালক মাওলানা আব্দুল আজিম, ইমাম উদ্দিন নাঈম প্রমুখ।

আরও খবর