নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

প্রবাসীর বসত ঘরে আগুন দেওয়ায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবিতে মানববন্ধন


নোয়াখালীর চাটখিলে রাতের আঁধারে প্রবাসী সুমন পাটোয়ারীর বসত ঘরে আগুন দেওয়া দুর্বৃত্তদের গ্রেফতার ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবিতে মানববন্ধন করেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। 



রবিবার ১৪ মে বিকেলে চাটখিল বাজার পৌর শপিং কমপ্লেক্স সংলগ্ন ঢাকা-চাটখিল মহাসড়কে এই মানববন্ধন করেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। 


মানববন্ধনে ভুক্তভোগী সুমন পাটোয়ারীর মা সাবিদা খাতুন বলেন দীর্ঘদিন থেকে তাদের নিজ বাড়ি চাটখিল পৌরসভা ২ নং ওয়ার্ড সুন্দরপুর আফসার উদ্দিন পাটোয়ারী বাড়ির মৃত হারুনুর রশিদের ছেলে ফারুক ও তার ভাইদের সাথে ভুমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধের জেরে তাদের উপরে বারবার হামলা ও হত্যার হুমকি দিয়ে আসছিল। গতরাত ১২.১৫ মিনিটের সময়, কে বা কাহারা সুমনে বসতঘরের পাশে থাকা ছাগলের শেডের পাশদিয়ে দৌড়ে পালানোর শব্দ শুনে তিনি ঘর থেকে বের হয়ে দেখি বসত ঘরের সাথে থাকা ছাগলের শেড আগুনের লেলিহেন শিখায় জ্বলছে। তখন সুমনের স্ত্রী সন্তান সহ পরিবারের অন্য সদস্যরা ঘুমে ছিল। আগুনের ভয়াবহতা দেখে তিনি চিৎকার শুরু করলে সবাই ঘুম থেকে উঠে। তখন তিনি তাড়াতাড়ি ছাগলের শেডের দরজা খুলে দেই এবং একটি ছাড়া বাকি ছাগল গুলোকে বের করে আনতে সক্ষম হই। মুহূর্তে আগুন বসত ঘর, রান্না ঘর ও গরুর জন্য ‘নতুন’ করে তৈরি করে রাখা শেডে ছড়িয়ে পড়লে। বাড়ির লোকজনের আর্তচিৎকারে আশপাশের সবাই ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন।


এতে সুমনের বসত ঘর,ছাগল রাখার শেড, গরু রাখার শেড,রান্না ঘর সহ মোট চারটি ঘর সম্পুর্ণ বাষ্মীভূত হয়ে যায়। ঘরের আলমিরা, শো-কেইস,সোফা, ফ্যান,ফ্রিজ ও ঘরে থাকা নগদ টাকা সহ যা কিছু ছিল সব পুড়ে ছারখার হয়ে যায়। অগ্নিকান্ডে ছাগলের শেডে আটকে যাওয়া একটি গর্ভবতী ছাগল পুড়ে মারা যায়। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়।


মানববন্ধনে বক্তার প্রবাসী সুমন পাটোয়ারীর বসতঘরে পরিকল্পিতভাবে আগুন দিয়ে তার পরিবারকে হত্যা চেষ্টা করা দুষ্কৃতিকারীদের অনতিবিলম্বে চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানান।

আরও খবর