নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চির নিদ্রায় শায়িত হলেন সোনালী ব্যাংকের সাবেক জিএম- মাহবুবুল হক



দুনিয়ায় মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি জমালেন সোনালী ব্যাংকের সাবেক জেনারেল ম্যানেজার আলহাজ্ব এ টি এম মাহাবুবুল হক (৯৫)। ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহে রাজেউন। 


নোয়াখালী জেলার চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের সানোখালী গ্রামের প্রয়াত আলহাজ্ব মুজিবুল হক নাজির সাহেবের ২য় পুত্র এ টি এম মাহাবুবুল হক পাকিস্তান সহ বাংলাদেশ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা হিসেবে নিয়োজিত ছিলেন।


বৃহস্পতিবার ৪ মে ঢাকাস্থ মিরপুরে সন্ধ্যা সাত টায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারনে শেষ নিশ্বাস ত্যাগ করেন।শনিবার ৬ মে উপজেলার সানোখালী গ্রামের মাহাবুবুল হকের নিজ বাড়িতে বাদ আসর ২য় জানাযা শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 


মরহুম ১লা মার্চ ১৯২৮ সালে জন্ম গ্রহন করে নোয়াখালী জেলা স্কুল থেকে ১৯৪৪ সালে মাধ্যমিক ১৯৪৭ সালে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ১৯৫১ সালে জগন্নাথ কলেজ থেকে বি কম সম্পন্ন করেন। 


তিনি মুসলিম কমার্শিয়াল ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, প্রভাষক পদে স্টাফ কলেজ, আশির দশকে সোনালী ব্যাংকে যোগাদান করে ১৯৮৫ সালে জেনারেল ম্যানেজার পদে কর্মরত থেকে অবসর গ্রহণ করেন।মৃত্যু কালে মরহুম স্ত্রী ও ৪ সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।


মরহুমের সন্তান যুক্তরাজ্যের নটিক্যাল কলেজের প্রভাষক মাহাবুবুল আলম মুঠো ফোনে পিতার মৃত্যুতে সকলের নিকট দোয়া কামনা করেন, এবং আল্লাহ মরহুম কে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করে সকলের নিকট দোয়ার আহ্বান করেন।



আরও খবর