নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রাজশাহীতে বিদেশি পিস্তলসহ 'শীর্ষ সন্ত্রাসী' সুইট গ্রেফতার

facebook sharing button
twitter sharing button
linkedin sharing button
blogger sharing button
pinterest sharing button
email sharing button
sharethis sharing button
রাজশাহীতে বিদেশি পিস্তলসহ 'শীর্ষ সন্ত্রাসী' সুইট গ্রেফতার
রাজশাহী ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩, ১২:৩০ পিএম আপডেট: ০৯.০৩.২০২৩ ৩:০৪ পিএম | অনলাইন সংস্করণ  Count : 66
   

রাজশাহীতে ডাকাতি, অস্ত্র, অপহরণ, মাদক, চোরাই মামলাসহ সর্বমোট ১৩টি মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী সুইটকে বিদেশি পিস্তলসহ গ্রেফতার করেছে র‌্যাব-৫ এর আভিযানিক দল।

বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে রাজশাহী মোল্লাপাড়া ক্যাম্পের র‌্যাব-৫ এর মিডিয়া সেল। এর আগে বুধবার (৮ মার্চ) রাত ১১টার দিকে তাকে মহানগরীর উপর ভদ্রা এলাকা থেকে গ্রেফতার করা হয়। 

গ্রেফকারকৃত মো. সারোয়ার জামান সুইট (৩৪) নগরীর বোয়ালিয়া থানার উপর ভদ্রা এলাকার মৃত আসাদুজ্জামানের ছেলে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী মহানগরীর বোয়ালিয়ার বালিয়া পুকুর (উপর ভদ্রা) এলাকায় শীর্ষ সন্ত্রাসী মো. সারোয়ার জামান সুইট জেল থেকে ছাড়া পেয়ে আবার নিজ এলাকায় ত্রাস সৃষ্টির জন্য তার বাড়িতে অবৈধ অস্ত্র সংগ্রহ করার বিষয়টি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে র‌্যাব-৫। পরে আসামির বাসায় তল্লাশি করে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন, ১টি টিপ চাকু, ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে আরএমপির বোয়ালিয়া থানায় তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান বলে জানানো হয়।
Tag
আরও খবর
একটি হারানো বিজ্ঞপ্তি

৩১৬ দিন ২ ঘন্টা ৫০ মিনিট আগে


"হারানো বিজ্ঞপ্তি"

৩১৬ দিন ২ ঘন্টা ৫৭ মিনিট আগে




রাজশাহীতে ফল মার্কেটের দাবি ব্যবসায়ীদের

১০৪৪ দিন ৬ ঘন্টা ১১ মিনিট আগে




মা-বাবার বিশ্বাস

১০৮৯ দিন ৭ ঘন্টা ২৩ মিনিট আগে