নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রাজশাহীতে বিএনপির সমাবেশে সাংবাদিকদের উপর হামলা

রাজশাহীতে বিএনপির সমাবেশে সাংবাদিকরা হামলার শিকার হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে নগরীর ভুবন মোহন পার্কে রাজশাহী মহানগর ও জেলা বিএনপির আয়োজিত প্রতিবাদ সমাবেশে হামলার শিকার হন অন্তত ছয়জন সাংবাদিক।
হামলার শিকার সাংবাদিকরা হলেন, চ্যানেল ২৪-এর ক্যামেরাপার্সন লেলিন, সময় টেলিভিশনের ক্যামেরাপার্সন আবদুস সালাম, দীপ্ত টেলিভিশনের রফিকুল ইসলাম, এসএ টিভির ক্যামেরাপার্সন আবু সাঈদ, জিটিভির ক্যামেরাপার্সন খোকন এবং নিউজ২৪ এর ক্যামেরাপার্সন বাপ্পী।
প্রত্যক্ষদশীরা জানান, বিকেলে বিএনপির প্রতিবাদ সমাবেশ চলাকালে যুবদলের দুই গ্রুপ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। সেই দৃশ্য ধারণ করতে গেলে ছয় ক্যামেরাপার্সনের ওপর প্রথমে চড়াও হন দুই নারী। পরে যুবদলের অন্য নেতাকর্মীরা সাংবাদিকদের লাঞ্ছিত করেন। পরে সাংবাদিকরা সমাবেশ বয়কট করেন।
এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সেলিমা রহমান। তাঁর সামনেই সাংবাদিকদের লাঞ্ছিত করা হয়।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেছেন, ‘সাংবাদিক ভাইদের কাছে আমি ক্ষমা চাই। এ ঘটনা কারা ঘটিয়েছে বুঝতে পারছি না। বিএনপি একটি বৃহৎ দল। ভুলত্রুটি হতেই পারে। আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আমার ছোট ভাইদের।’
এদিক রাজশাহীতে বিএনপির প্রতিবাদ সমাবেশ থেকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) ও রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন (আরটিজেএ) তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে আরইউজে সভাপতি রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক তানজিমুল হক ও আরটিজেএ’র সাধারণ সম্পাদক মাইনুল হাসান জনি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
আরইউজে সভাপতি এবং সাধারণ সম্পাদক ও আরটিজেএ সাধারণ সম্পাদক পৃথক বিবৃতিতে বলেন, বৃহস্পতিবার বিকালে নগরীর ভূবনমোহন পার্কে রাজশাহী মহানগর ও জেলা বিএনপি আয়োজিত সমাবেশে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়। এসময় বিএনপি নেতাকর্মীদের হামলায় বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল ২৪’ এর ক্যামেরাপারসন লেলিন, সময় টিভির সালাম, দীপ্ত টিভির ইসলাম, এসএ টিভির আবু সাঈদ, গাজী টিভির খোকন এবং নিউজ ২৪ এর বাপ্পী আহত হন। হামলাকারীরারা চ্যানেল ২৪ এর ক্যামেরা ভেঙে ফেলে এবং ছিনিয়ে নেবার চেষ্টা করে।
আরইউজে সভাপতি এবং সাধারণ সম্পাদক এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে বলেন, বিএনপি নেতৃবৃন্দকে অবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে শক্ত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় আরইউজে রাজশাহীতে কর্মরত গণমাধ্যম কর্মীদের নিয়ে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

Tag
আরও খবর
একটি হারানো বিজ্ঞপ্তি

৩১৬ দিন ৪ ঘন্টা ৪৫ মিনিট আগে


"হারানো বিজ্ঞপ্তি"

৩১৬ দিন ৪ ঘন্টা ৫২ মিনিট আগে




রাজশাহীতে ফল মার্কেটের দাবি ব্যবসায়ীদের

১০৪৪ দিন ৮ ঘন্টা ৬ মিনিট আগে




মা-বাবার বিশ্বাস

১০৮৯ দিন ৯ ঘন্টা ১৮ মিনিট আগে