নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রাজশাহীর সিল্ক সুতা বিশ্বমানের : নূরুল মজিদ

রাজশাহীতে যে সিল্ক সুতা উৎপাদন হয় তা বিশ্বমানের বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, সিল্ক ইন্ডাস্ট্রি থাকবে। লোকাল ‘র’ ম্যাটেরিয়ালসে আমাদের যে সিল্ক সুতা উৎপাদন হয় তা অনেক ভালো মানের। এমনকি বিশ্বমানের। চায়নার চেয়েও ভালো। সেটাকে আমরা রিভাইব (পুনরায় চালু) করার জন্য আমরা কাজ করব। সুগার মিলসহ বন্ধ শিল্পকারখানাগুলো পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে চালু করার চিন্তা ভাবনা করা হচ্ছে। 

শনিবার (২৬ নভেম্বর) দুপুর ২টার দিকে রাজশাহী সার্কিট হাউসে সাংবাদিকদের শিল্পমন্ত্রী এসব কথা বলেন। এর আগে সকাল ১০টায় জেলা প্রশাসন ও বিসিক আয়োজিত জেলার ব্যবসায়ী ও অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি অংশগ্রহণ করেন। শিল্পমন্ত্রী বলেন, রাজশাহী ট্যুরিজম শহর হয়ে গেছে। শুধু ট্যুরিজম শহর না, এটি একটা শিক্ষা ও সিল্কসিটি নগরী। বিসিক শিল্প নগরী আছে, সেটা নিয়ে আমরা কাজ করছি। এখানে ট্যুরিজম সেন্টার অলরেডি হয়ে গেছে। কলকারখানা, হোটেল, মোটেল হয়েছে। আমরা পর্যটনের সুযোগ-সুবিধা আরও বাড়ানোর চেষ্টা করছি। এটি সরকারের দৃষ্টিতে আছে। 

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, প্রথমত রাজশাহীতে একটি বিশাল চামড়া শিল্প নগরী করছি। এখান থেকে এক্সপোর্ট করা হবে। যেমন আমরা গার্মেন্টসের তুলা বাইরে থেকে আনি। কিন্তু চামড়া আমাদের ‘র’ ম্যাটেরিয়ালস। এগুলো কাজ করে আমরা বাইরে পাঠাবো। এই রিলেটেট ইন্ডাস্ট্রিগুলো হবে। এর পরিকল্পনা করা হয়েছে। আমরা সুদূরপ্রসারী পরিকল্পনা করছি। পাঁচ বছরব্যাপী পরিকল্পনা করছি। শিল্পমন্ত্রী বলেন, দেশে চিনির কোনো অভাব নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছিল। দ্রুত বাজার নিয়ন্ত্রণ করা হচ্ছে। রমজান মাস সামনে রেখে পর্যাপ্ত চিনি আছে। আমাদের সংগ্রহ থেকে বাজারে চিনি ছাড়া হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে যেন আরও এক লাখ টন চিনি আমদানি করে। 

জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে মতবিনিময় সভায় রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন, বিভাগীয় কমিশনার জিএসএম জাফর উল্লাহ, পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Tag
আরও খবর
একটি হারানো বিজ্ঞপ্তি

৩১৬ দিন ৩ ঘন্টা ৪৯ মিনিট আগে


"হারানো বিজ্ঞপ্তি"

৩১৬ দিন ৩ ঘন্টা ৫৬ মিনিট আগে




রাজশাহীতে ফল মার্কেটের দাবি ব্যবসায়ীদের

১০৪৪ দিন ৭ ঘন্টা ৯ মিনিট আগে




মা-বাবার বিশ্বাস

১০৮৯ দিন ৮ ঘন্টা ২২ মিনিট আগে