নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বিএনপি নেতা ও সাবেক এমপি নাদিম মোস্তফা গ্রেপ্তার

বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের দুইবারের সাবেক এমপি নাদিম মোস্তফাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তার নিজ বাড়ি নগরীর পাঠানপাড়া থেকে তাকে গ্রেপ্তার করে।

রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি নাদিম মোস্তফার ব্যক্তিগত সহকারি মোস্তাফিজুর রহমান সুমন জানান, ডিবি পুলিশ পরিচায়ে নাদিম মোস্তফাকে বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়। এ সময় তারা বলেছেন, তাকে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। সেই মামলার প্রেক্ষিতে তাকে নিয়ে যাওয়া হয়েছে।

রাজশাহীর পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন জানান, ২০১৫ সালের ৫ জানুয়ারি পুঠিয়ার বানেশ্বরের মজির উদ্দীন হত্যা মামলায় গত ১১ জানুয়ারি নাদিম মোস্তফার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন আদালত। পরে তিনি গত মার্চ মাসে উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পান। উচ্চ আদালত নাদিম মোস্তফাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিলেও তিনি নিম্ন আদালতে হাজির হননি। যার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, নাদিম মোস্তফা পুঠিয়া থানায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামী ছিলেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ দাবি করেছেন, আগামী ৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে বিএনপি নেতা কর্মীদের গ্রেপ্তার অভিযানের নেমেছে পুলিশ। তারই অংশ হিসেবে নাদিম মোস্তফা কে গ্রেপ্তর করা হয়েছে।

এদিকে, নাদিম মোস্তফা দীর্ঘদিন নির্বাচনী এলাকায় না থাকলেও আগামী ৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফল করতে এক সপ্তাহ ধরে তিনি তার নির্বাচনী এলাকা দুর্গাপুরের বিভিন্ন কর্মিসভায় যোগ দেন

Tag
আরও খবর
একটি হারানো বিজ্ঞপ্তি

৩১৬ দিন ৪ ঘন্টা ৪৫ মিনিট আগে


"হারানো বিজ্ঞপ্তি"

৩১৬ দিন ৪ ঘন্টা ৫২ মিনিট আগে




রাজশাহীতে ফল মার্কেটের দাবি ব্যবসায়ীদের

১০৪৪ দিন ৮ ঘন্টা ৫ মিনিট আগে




মা-বাবার বিশ্বাস

১০৮৯ দিন ৯ ঘন্টা ১৮ মিনিট আগে