নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রাজশাহীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-অনূর্ধ্ব-১৭ এর সমাপনী ও পুরস্কার বিতরণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭), ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭), সিজন-২০২২-২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে রাজশাহী মহানগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট আয়োজন ভালো খেলোয়াড় তৈরি করতে ভুমিকা রাখছে। বাংলাদেশ নারী ফুটবল দল ২০২২ সালের সাফ চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রিকেটে নজর দিয়েছিলেন। ক্রিকেটে আমরা আন্তর্তাজিক অঙ্গনে অনেক দূর এগিয়েছি। ফুটবলের ক্ষেত্রে আমাদের অনেক এগিয়ে যেতে হবে।


রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ জিয়াউল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক, অতিরিক্ত ডিআইজি সাইফুল ইসলাম প্রমুখ। বক্তব্য দেন রাজশাহী জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন।

উল্লেখ্য, রাজশাহী বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস যৌথভাবে এই টুর্নামেন্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে চাপাইনবাবগঞ্জ জেলা ও রানার আপ হয়েছে পাবনা জেলা। সর্বোচ্চ গোলদাতা পাবনা জেলার মোঃ আজিম, সেরা খেলোয়াড় চাঁপাইনবাবগঞ্জের রেজুয়ান আলি ও সেরা গোল কিপার চাঁপাইনবাবগঞ্জের গোবিন্দ চন্দ্র সাহা। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭) প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সিরাজগঞ্জ জেলা। রানার আপ হয়েছে নওগাঁ জেলা। সর্বোচ্চ গোলদাতা নওগাঁর সিমা, সেরা খেলোয়াড় সিরাজগঞ্জের অয়ন্ত বালা মাহাতো ও সেরা গোল কিপার চাঁপাইনবাবগঞ্জের জ্যোতি রানী।

Tag
আরও খবর
একটি হারানো বিজ্ঞপ্তি

৩১৬ দিন ২ ঘন্টা ৫০ মিনিট আগে


"হারানো বিজ্ঞপ্তি"

৩১৬ দিন ২ ঘন্টা ৫৭ মিনিট আগে




রাজশাহীতে ফল মার্কেটের দাবি ব্যবসায়ীদের

১০৪৪ দিন ৬ ঘন্টা ১০ মিনিট আগে




মা-বাবার বিশ্বাস

১০৮৯ দিন ৭ ঘন্টা ২৩ মিনিট আগে