জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

» পর্যটন » রাজশাহী-কক্সবাজার রুটে বিমান চলাচল শুরু

রাজশাহী-কক্সবাজার রুটে চালু হলো বহুল প্রত্যাশিত সরাসরি বিমান চলাচল। নভোএয়ার এর ফ্লাইট চালুর মাধ্যমে এই রুটে বিমান চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় শাহ মখদুম বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে নভোএয়ারের প্রথম ফ্লাইটের যাত্রার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।


উদ্বোধন উপলক্ষে কেক কাটা এবং দোয়া ও মোনাজাত করা হয়। এরপর প্রথম ফ্লাইটের যাত্রীদের ফুলেল শুভেচ্ছা জানান রাসিক মেয়র। প্রথম দিনে সকাল ১০টা ৫০ মিনিটে ৭০টি সিটে ৭০ যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় নভোএয়ার।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী পরিকল্পনায় দেশে যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে। তারই ধারাবাহিকতায় রাজশাহীর সাথে কক্সবাজারের নতুন ফ্লাইট চালু করা হলো। এতে করে রাজশাহীর সাথে দেশের গুরুত্বপূর্ণ অঞ্চলে যাতায়াতে পূর্বের চাইতে বহুগুণ সময় কম লাগবে।

মেয়র আরো বলেন, কক্সবাজার যেতে রাজশাহীর মানুষকে আগে দীর্ঘসময় কষ্ট করে যেতে হতো। রাজশাহী কক্সবাজার রুটের নতুন এই ফ্লাইট চালুর ফলে এখন মাত্র দেড় ঘণ্টাতেই কক্সবাজারে পৌঁছে যাওয়া যাবে। এটি যেমন পর্যটন শিল্পে অবদান রাখবে তেমনি রাজশাহীতে শিল্পায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের দূরদূরান্তের মানুষ রাজশাহীতে একদিনেই এসে কাজ সেরে ফিরে যেতে পারবেন। বিষয়টি এমন নয় যে শুধুমাত্র রাজশাহীর মানুষ চিটাগাং বা কক্সবাজারে যাবে। ফ্লাইটের চালুর মধ্য দিয়ে চিটাগাং বা কক্সবাজারের মানুষও রাজশাহীতে আসবে ঘুরতে বা কাজে। রাজশাহীর সাথে দেশের গুরুত্বপূর্ণ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে এই অঞ্চলের শিল্পায়নে ভূমিকা রাখবে।

এ সময় রাজশাহী-কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট চালু করায় নভোএয়ার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান সিটি মেয়র।

অনুষ্ঠানে নভোএয়ার এর ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা রাজশাহী-কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট চালু করা সম্ভব হলো। যদি প্রয়োজন হয় সপ্তাহে আরো একটি ফ্লাইট আমরা চালু করবো।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। অনুষ্ঠানে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী, রাজশাহী চেম্বার অব কর্মাস ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রভাষক মো. রেজভী আহমেদ ভূঁইয়া, নভোএয়ার এর রাজশাহীর সেলস ইনচার্জ মানিক কৃষ্ণ চক্রবর্তী, লাইসেন্সের বিভাগীয় প্রধান (গ্রাউন্ড সার্ভিস) এ আর এম সাদাত, এয়ারপোর্ট অপারেশন ইনচার্জ আসাদুজ্জামান শাওন এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের প্রচেষ্টায় রাজশাহী-কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট চালুর মাধ্যমে রাজশাহী অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবিটি পূরণ হলো।

Tag
আরও খবর