জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

পর্যটক এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ, ভাঙলো যাত্রীর মোবাইল

কক্সবাজার থেকে ঢাকামুখী ট্রেন পর্যটক এক্সপ্রেসকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করা হয়েছে। তবে পাথর নিক্ষেপে কেউ হতাহত না হলেও ভেঙে গেছে এক যাত্রীর মোবাইল।


মঙ্গলবার (১৮ জুন) রাত ৯টার দিকে কক্সবাজারের চকরিয়া এ পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে।


প্রত্যক্ষদর্শী পর্যটক এক্সপ্রেসের যাত্রী পিন্টু দত্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, মানুষরূপী কিছু অমানুষের কারণে কক্সবাজারের চকরিয়া স্পটটি ট্রেন যাত্রায় আতঙ্কে পরিণত হচ্ছে। একটু আগে আমার বগি-থ পাথর নিক্ষেপের শিকার হয়েছে। পাথরটি সরাসরি কারো গায়ে না পড়লেও জানালায় প্রবল বেগে আঘাতের পর এক যাত্রীর মোবাইল ফোন ভেঙে যায়। সরাসরি কারও মাথায় পড়লে খুব খারাপ কিছুও হয়ে যেতে পারতো। গত কয়েকদিন আগেও ফেসবুকে এমন একটা ঘটনার পোস্ট পড়েছিলাম। আজ নিজে সাক্ষী হলাম। ট্রেনের কর্মকর্তারা জানাল, এ চকরিয়াতে প্রতিদিনই এমন ঘটনা ঘটছে।


মোবাইলে যাত্রী পিন্টু দত্ত বলেন, ‘পর্যটক এক্সপ্রেস কক্সবাজার আইকনিক স্টেশন থেকে রাত ৮টা ৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। কিন্তু ট্রেনটি রাত ৯টার দিকে চকরিয়ায় পৌঁছালে কে বা কারা হঠাৎ কয়েকটি পাথর নিক্ষেপ করে। এর মধ্যে একটি পাথর আমার সামনের এক নারী যাত্রীর মোবাইল ফোনে আঘাত লাগে এবং ফোনটি ভেঙে যায়। তখন ট্রেনের অনেক জানাল খোলা ছিল, কিন্তু পাথর নিক্ষেপের পরপরই ট্রেনের জানালাগুলো বন্ধ করে দেয় ট্রেনের দায়িত্বরতরা। তারা জানায়, প্রায় সময় চকরিয়ায় ট্রেন পৌঁছালে রাতের আঁধারে পাথর নিক্ষেপ করা হয়।’


এ বিষয়ে কক্সবাজার আইকনিক রেলস্টেশনের মাস্টার মো. গোলাম রব্বানি বলেন, ‘ট্রেনে পাথর নিক্ষেপ নিয়ে কঠোর অবস্থানে রেলওয়ে। পাথর নিক্ষেপের কারণে কেউ আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেলে যারাই জড়িত থাকে তাদের সাজা মৃত্যুদণ্ড। কিন্তু কক্সবাজারের চকরিয়ায় কে বা কারা পাথর নিক্ষেপ করেছে বিষয়টি জানা যায়নি। তবে এ ব্যাপারে অভিযোগ পেলে যারাই জড়িত থাকুক না কেন তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষ কঠোর অবস্থানে রয়েছে।

Tag
আরও খবর




চকরিয়ায় ৪০ বস্তা সার জব্দ

৬৫৩ দিন ৮ ঘন্টা ৫ মিনিট আগে