জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

চকরিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় ১৫ যাত্রী আহত

কক্সবাজারের চকরিয়ায় সড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইজিবাইক ও মোটর সাইকেল আরোহীসহ ১৫ যাত্রী আহত হয়েছে।


বৃহস্পতিবার বিকেল চারটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চকরিয়ার বানিয়ারছড়া স্টেশনে এই দুর্ঘটনা ঘটে।


আহতদের তাত্ক্ষণিক উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন স্থানিয় এক ব্যক্তি ।


আহতরা হলেন- চকরিয়া পৌরসভার পালাকাটা গ্রামের আলী আহমদের পুত্র কলিম উল্লাহ (৪১), ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকার রতন সুশীলের পুত্র অমিত সুশীল (৭), অমূল্য শর্মার পুত্র সুনীল শর্মা (৪২), দিলীপ সুশীলের স্ত্রী শিখা সুশীল (৩৫), হারবাং ইউনিয়নের বেলাল সিকদারের পুত্র রানা সিকদার (২৪), বরইতলী ইউনিয়নের সেলিম হুদার স্ত্রী আসমা সুলতানা (৩৫), লক্ষ্যারচর ইউনিয়নের ছিকলঘাট গ্রামের ইছহাক আহমেদের পুত্র মফিজুল ইসলাম (২১), মোহাম্মদ ইসমাইলের পুত্র মিজবাহ উদ্দিন (২১), গোপালগঞ্জ সদরের মিশকাত আলীর পুত্র হাসিবুর রহমান (৩৫), একই এলাকার নাছির উদ্দিন (২৯), মহেশখালী উপজেলার শাপলাপুরের বেলাল ইসলামের পুত্র আহমদুল্লাহ্ (১৩), চকরিয়ার বরইতলী ইউনিয়নের মফিজুল হকের পুত্র তুহিন (২০), সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা গ্রামের মোহাম্মদ হোসেনের কন্যা মিফতাহুল জন্নাত (২২)।


এদের মধ্যে আশংকাজনক অবস্থায় সুনীল শর্মাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক রেজাউল হক জানান- দুর্ঘটনার পর হাসপাতালে আনা হয় আহত ১৩ জনকে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত অবস্থায় একজনকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


মহাসড়কে চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (ওসি) মাহবুবুল হক ভুঁইয়া জানান- দুর্ঘটনায় তিনটি গাড়ি জব্দ করা হয়েছে।

Tag
আরও খবর




চকরিয়ায় ৪০ বস্তা সার জব্দ

৬৫৩ দিন ৮ ঘন্টা ৬ মিনিট আগে