কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

চকরিয়ায় বঙ্গবন্ধুর নতুন ভাস্কর্য ও মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ স্থাপনে সম্ভাব্য স্থান নির্ধারণসহ কাজের উদ্বোধন

কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদ চত্বরে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য আগে থেকে স্থাপন করা হলেও ইতোমধ্যে উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম নতুন ভবনে স্থানান্তরিত হয়েছে।


এ অবস্থায় চকরিয়া উপজেলা প্রশাসন সদ্য নির্মিত নতুন উপজেলা পরিষদের সামনে (চকরিয়া মডেল মসজিদের পাশে) উপজেলা পরিষদের জায়গায় নতুন করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.ফখরুল ইসলাম। তিনি বলেন, পুরানো উপজেলা পরিষদের সামনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যটি নির্মাণাধীন মডেল মসজিদের পেছনে পড়েছে। সেকারণে ভাস্কর্যটি সেখান থেকে সরিয়ে আমরা নতুন উপজেলা পরিষদের সামনে স্থাপন এবং মহান মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ স্থাপন করার জন্য ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছি।

এই সিদ্ধান্তের সঙ্গে কক্সবাজার ১ (চকরিয়া পেকুয়া) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল অব.সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদি এবং চকরিয়া উপজেলা পরিষদের সম্মানিত সকল সদস্যরা সমর্থন ও সদয় সম্মতি দিয়েছেন।


এরই আলোকে সোমবার ১৫ এপ্রিল দুপুরে চকরিয়া উপজেলা পরিষদে উপস্থিত থেকে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নতুন ভাস্কর্য স্থাপন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সংসদ সদস্য মেজর জেনারেল (অব:) সৈয়দ মোহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক।


ইউএনও ফখরুল ইসলাম বলেন, তরুণ প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমে জাগ্রত করতে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ স্থাপন এবং স্বাধীনতা বিরোধী অপশক্তির পরাধীনতার শৃঙ্খল থেকে স্বাধীন বাংলাদেশ বির্মিমানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগ, তাঁর জীবন আর্দশ নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে বঙ্গবন্ধুর নতুন ভাস্কর্য স্থাপনে চকরিয়া উপজেলা পরিষদের জায়গায় এই উদোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে গতকাল ভাস্কর্য স্থাপনে নতুন স্থান নির্ধারণপুর্বক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।


উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা? ইউএনও)মো: ফখরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফান উদ্দিন, উপজেলা কৃষি অফিসার এসএম নাছিম হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু হাসনাত সরকার, চকরিয়া পরিষদের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুধীজন। ##

Tag
আরও খবর




চকরিয়ায় ৪০ বস্তা সার জব্দ

৬৫৩ দিন ৯ ঘন্টা ৫ মিনিট আগে