কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

ইতিবাচক সংবাদ পরিবেশনে চকরিয়া পেকুয়াকে এগিয়ে নিতে সাংবাদিক সমাজের সহযোগিতা চাই

কক্সবাজারের চকরিয়া প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল ২০২৪ সুচারুভাবে সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার (২৭ মার্চ) বিকালে চকরিয়া পৌরশহরের অভিজাত রেস্তোরাঁ ফুড টার্মিনাল মিলনায়তনে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কক্সবাজার ১ (চকরিয়া পেকুয়া) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক।


চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজবাউল হক এর সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য দেন কক্সবাজার জেলা ও আওয়ামী লীগের সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদি, চকরিয়া পৌরসভা পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শাহাবুদ্দিন মাহমুদ, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী , চকরিয়া উপজেলা ইউপি চেয়ারম্যান এসোসিয়েশন এর সভাপতি চেয়ারম্যান আজিমুল হক আজিম, চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক চকোরী সম্পাদক অধ্যক্ষ একেএম গিয়াস উদ্দিন, চকরিয়া উপজেলা আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব এডভোকেট হাবিব উদ্দিন মিন্টু, প্রবীণ সাংবাদিক এসএম সিরাজুল হক, আওয়ামী লীগ নেতা এসএম আলমগীর হোছাইন।


ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন চকরিয়া উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা কফিল উদ্দিন ফারুক। ইফতার মাহফিলে উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, , আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক বলেছেন, সাংবাদিকেরা হলেন জাতির বিবেক, আর গণমাধ্যম হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। যখনই সমাজ রাষ্ট্র সবক্ষেত্রে অনিয়ম অসঙ্গতি ও নির্যাতন নিপীড়ন ও জোর জবরদস্তি বেড়ে যায়, তখনই গণমাধ্যম একমাত্র নিয়ামক শক্তি হিসেবে ভুমিকা পালন করে। এই ক্ষেত্রে সৎ সাংবাদিকতা জাতিকে আলোর পথ দেখাতে পারে। শোষণ বঞ্চনা থেকে জনসাধারণকে সুরক্ষা দিতে পারে।


তিনি বলেন, সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছি আড়াই মাস সময় অতিবাহিত হচ্ছে। আমার কাছে চকরিয়া পেকুয়া উপজেলার জনগণের আশা আকাঙ্খা এখনো অনেক বেশি। আমি জনগণের আশার প্রতিফলন দিতে চাই। সেইজন্য সবার আগে দরকার এই জনপদের সাংবাদিকদের সহযোগিতা। তিনি সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, আপনারা সত্য ও সুন্দরের পক্ষে কলম ধরবেন। যে সংবাদের কারণে চকরিয়া পেকুয়া ক্ষতিগ্রস্ত হয়, সে-ধরনের সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকবেন। সবসময় ইতিবাচক ভালো সংবাদ পরিবেশন করুন, এটাই আমাদের কাম্য।


এমপি সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক ইফতার মাহফিলের আলোচনা সভায় আবারও ঘোষণা দেন কথা দিয়েছিলাম, চকরিয়া প্রেসক্লাবকে স্থায়ী ভবন উপহার দেব। ইনশাআল্লাহ আমি সেই ওয়াদা পুরন করবো। সাংবাদিকদের স্থায়ী ঠিকানা নিশ্চিত করবো। পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের জন্যও স্থায়ী ঠিকানা গড়ে দেব। 

Tag
আরও খবর




চকরিয়ায় ৪০ বস্তা সার জব্দ

৬৫৩ দিন ৯ ঘন্টা ৪ মিনিট আগে