জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ

মাহে রমজান উপলক্ষে চকরিয়ায় নিত্যপন্যের বাজার মনিটরিং জোরদার ; ভ্রাম্যমান আদালতের অভিযানে ২০হাজার টাকা জরিমানা

পবিত্র মাহে রমজান উপলক্ষে কক্সবাজারের চকরিয়া উপজেলা সদরের সোসাইটি কাঁচাবাজারে মাছ-মাংসসহ সব ধরণের নিত্যপণ্যের বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম এর নেতৃত্বে উপজেলা ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করতে। এসময় বাজারে পন্য মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ওজনে কারচুপি করা হলে জড়িতদের বিরুদ্ধে ৫ টি মামলায় ২০ হাজার টাকা অর্থ জরিমানা করেন আদালত।



অভিযানকালে নিত্যপণ্যের বাজার পর্যবেক্ষণ ও মনিটরিং কমিটি সোসাইটি কাঁচাবাজারে মাছ মাংসসহ সব ধরণের নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট ব্যবসায়ী এবং ব্যবসায়ী নেতাদের নির্দেশ দেন।


চকরিয়া উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযানকালে এসময় চকরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা,উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা আনসার ভিডিপি অফিসার, স্টেশন অফিসার ফায়ার সার্ভিস চকরিয়া,উপজেলা সিপিপি কর্মকর্তা, চকরিয়া থানার ওসির প্রতিনিধি, বিএসটিআই প্রতিনিধি, চকরিয়া পৌরসভার কাউন্সিলর এম নুরুস শফি ও পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর উপস্থিত ছিলেন। 



চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো ফখরুল ইসলাম বলেন, নিত্যপণ্যের বাজারে অতিরিক্ত মূল্য নেয়া এবং ওজনে কম দেয়া হলে কঠোর আইনী ব্যবস্থা নেয়া হবে। কাল বাজার মনিটরিং করে বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দেয়া হয়েছে। এভাবে পুরো রমজান জুড়ে চকরিয়া উপজেলার বিভিন্ন বাজার মনিটরিংয়ে আদালতের অভিযান চলবে।##

Tag
আরও খবর




চকরিয়ায় ৪০ বস্তা সার জব্দ

৬৫৩ দিন ৯ ঘন্টা ৬ মিনিট আগে