কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

চকরিয়ায় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

 চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে বাস ধাক্কা দিলে বাসের দুজন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও তিনজন।


মঙ্গলবার সকাল সাতটার দিকে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং মাজার গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ উপপরিদর্শক খোকন কান্তি রুদ্র বিষয়টি নিশ্চিত করেন।

নিহত দুজন হলেন টিপু সুলতান (২২) ও তালহা জোবায়ের সাজিদ (২১)।

টিপু ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার নাসিরাবাদ এলাকার জামাল হোসেনের ছেলে ও সাজিদ যশোর জেলার শার্শা উপজেলার সুবর্ণখালী এলাকার মো. আবু হাসানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস কক্সবাজার যাচ্ছিল। বাসটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং মাজার গেইট এলাকায় পৌঁছালে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বাসের দুজন যাত্রীকে মৃত ঘোষণা করেন।

চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ উপপরিদর্শক খোকন কান্তি রুদ্র বলেন, ‘নিহত দুজনের লাশ পুলিশের হেফাজতে আছে। বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

Tag
আরও খবর




চকরিয়ায় ৪০ বস্তা সার জব্দ

৬৫৩ দিন ৯ ঘন্টা ৫ মিনিট আগে