জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ

চকরিয়ায় ডাকাডাকিতে ঘুম ভাঙ্গায় মানসিক প্রতিবন্ধি নারীকে বিবস্ত্র করে বেধড়ক পিটুনি

চকরিয়ায় ঘুম থেকে ডাকাডাকিতে ঘুমের ব্যাঘাত ঘটায় ইসমত আরা বেগম (৩৮) নামের এক প্রতিবন্ধি নারীকে বেধড়ক পিটিয়ে ও টেনে হিচঁড়ে বিবস্ত্র করার ভিড়িও ভাইরাল হলে উপজেলা জুড়ে তোলপাড় শুরু হয়েছে। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর শনিবার সকালে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলে জানিয়েছেন চকরিয়া থানার ওসি তদন্ত মো আবদুল জব্বার।

অপরদিকে গুরুতর আহত নারী ইসমত আরা বেগম বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ইসমত আরা চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের রুস্তম আলী চৌধুরী পাড়ার মৃত জাহাঙ্গীর আলমের স্ত্রী।


চকরিয়া থানায় জমা দেওয়া এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মানসিক প্রতিবন্ধি ইসমত আরা পাশের কাকারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ইসলামনগর এলাকায় এক আত্মিয়ের বাড়িতে যায়। ওই বাড়ির লোকজন তখনো ঘুমে ছিলেন। তার ডাকাডাকিতে পাশের বাড়ির আবুল হোসেন নামের এক ব্যক্তির ঘুম ভেঙ্গে যায়।

এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওই বাড়ির লোকজন ইসমত আরাকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে টেনে হিচঁড়ে বিবস্ত্র করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে ফেলে দেয়। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।


তাকে মারধরের ঘটনাটি ওইসময় স্থানীয় এক ব্যক্তির মোবাইলে ধারণ করে। পরে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নির্যাতনের বিষয়টি প্রশাসনের নজরে আসে।


চকরিয়া থানার ওসি (তদন্ত ) মো. আবদুল জব্বার বলেন, ভিডিও ভাইরালের পর বিষয়টি আমাদের নজরে এসেছে। পরে এ ঘটনায় নির্যাতনের শিকার নারীর বড় বোন জিন্নাত আরা বাদী হয়ে গতকাল শনিবার ৪ জনের নাম উল্লেখ করে চকরিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

তিনি বলেন, ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

Tag
আরও খবর




চকরিয়ায় ৪০ বস্তা সার জব্দ

৬৫৩ দিন ৯ ঘন্টা ৬ মিনিট আগে