জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১

আলু সংরক্ষণের হিমাগারে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানব বন্ধন।

আলু সংরক্ষণের হিমাগারে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানব বন্ধন। (বগুড়া থেকে মোঃ আশরাফুল ইসলাম) ঃ চলতি মৌসুমে আলু সংরক্ষণের হিমাগারে বগুড়া জেলার প্রতিটি উপজেলায় হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া হিমাগার কতৃপক্ষ ৫ টাকা কেজি থেকে বাড়িয়ে ৮ টাকা নির্ধারন করেছেন। বিষয়টি নিয়ে কৃষক ও আলু ব্যবসাহিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। চলতি মৌসুমে আলু উৎপাদনকারী কৃষকেরা চড়া দামে বীজ ক্রয় করে আলু উৎপাদন করে। কিন্তু বাজার মূল্য কম হওয়ায় কৃষকেরা ব্যাপক ক্ষতির সম্মক্ষিন হয়েছে, এর মধ্যে হিমাগার কতৃপক্ষ আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধি করায় বগুড়ার আলু উৎপাদনকারী কৃষকেরা বিপাকে পড়েছে। হিমাগারে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার নাগরবন্ধর কালিপাড়া হিমাগারের সামনে সকাল ১১টায় মানববন্ধন কর্মসূচি পালন করে। বর্তমানে এই উপজেলায় ১৭টি কোল্ডষ্টোরেজ রয়েছে। গত বছরে প্রতি বস্তা ৩৫০ টাকায় ও কেজিতে ৫ টাকা ভাড়া নির্ধারণ ছিল। অথচ ষ্টোর কর্তৃপক্ষ কোন কিছু না জেনেই বিভিন্ন অজু হাতে চলতি মৌসুমে প্রতি বস্তায় ৪৮০ ও কেজিতে ৮ টাকা নির্ধারণ করার প্রতিবাদে গত কয়েক দিন যাবত উপজেলার কৃষক ও ব্যবসায়ীদের এই দাবীর প্রেক্ষিতে ষ্টোরে আলুর কার্ড (বুকিং) কার্যক্রম বন্ধ রয়েছে। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্যে ব্যবসায়ী ও কৃষকরা বলেন, দাবী পুরণ না হলে উপজেলার কৃষক ও ব্যবসায়ীরা একত্রিত হয়ে বড় ধরনের আন্দোলনের ডাক দেওয়ার কথা জানিয়েছেন। তারা আরো বলেন, প্রয়োজনে আমরা ষ্টোরে তালা ঝুলিয়ে দিব। অযৌতিক ভাবে ভাড়া বৃদ্ধির ঘটনা তদন্ত সাপেক্ষে সঠিক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানান। মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলার আলু ব্যবসায়ী নুরুল ইসলাম মিষ্টার, জিল্লুরাইন জিল্লুর, ইয়াকুব আলী, মোকাররম হোসেন মন্টু, হাফিজার রহমান, সাগর ফকির, গোলাম রব্বানী, মুকুল হোসেন, জালাল হোসেন, সেলিম মিয়া, আব্দুল করিম, মোজাফ্ফর হোসেন, আলম মিয়া, কৃষকদের মধ্যে উপস্থিত ছিলেন রেজাউল করিম, গোলাম রব্বানী, মিন্টু মিয়া, শামিম হোসেন, শরিফুল ইসলাম। এব্যাপারে হিমাদ্রী লি: ম্যানেজার আব্দুল কুদ্দুসকে ভাড়া বৃদ্ধি সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, এটা ষ্টোর মালিক কর্তৃপক্ষের ব্যাপার। তারা যে নির্দেশনা দিবে আমরা সে ভাবেই পরিচালনা করবো। গোপনে বুকিং কার্ড দেওয়া হচ্ছে সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, শুধু মাত্র বীজ আলু সংরক্ষণের জন্য কিছু কৃষকদের কার্ড দেওয়া হয়েছে। তবে এখন এ কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। মানববন্ধন শেষে কৃষক ও আলু ব্যবসায়ীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারক লিপি প্রদান করেন। এব্যাপারে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিমুজ্জামান বলেন, ষ্টোরের ভাড়া বৃদ্ধির ঘটনায় কৃষক ও ব্যবসায়ীদের পক্ষ থেকে স্মারক লিপি পেয়েছি। উদ্ধর্তন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
Tag
আরও খবর





বিধবা নারীর জমি দখল ও সম্ভ্রম হানীর চেষ্টা।

৫৯৫ দিন ২০ ঘন্টা ৫৭ মিনিট আগে