জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

বিধবা নারীর জমি দখল ও সম্ভ্রম হানীর চেষ্টা।

বিধবা নারীর জমি দখল ও সম্ভ্রম হানীর চেষ্টা। (বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা থেকে)ঃ- শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের বেলাই গ্রামের মৃত্যু মোস্তাফিজুর রহমানের সঙ্গে একই গ্রামের মোঃ রুপস পিতা-শাহ জালাল,মোঃ কামরুল পিতা -কামাল,মোঃ শাহ জালাল পিতা-রুস্তম গনের সহিত জমিজমা নিয়ে দীর্ষ দিন ধরে শত্রুতা চলে আসছে। এই বিষয়ে ইউনিয়ন পরিষদ ও গ্রামে একাধিক সালিশ হয়েছে কিন্তু কোন পক্ষই আপসের জন্য সম্মত হয়নি। মোস্তাফিজুর রহমান মৃত্যুর পর থেকেই প্রতিপক্ষ একাধিক বার তার পরিবারের সম্পত্তি দখলের চেষ্টা করে কিন্তু সম্পত্তি দখল নিতে না পারায় রুপস,কামরুল ও শাহ জালাল মৃত্যু মোস্তাফিজুরের স্ত্রী কে কুপ্রস্তাব দিতো। মৃত্যু মোস্তাফিজুরের স্ত্রী কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রান নাশের হুমকি দিতো। ঘটনার তারিখ ৮/০২/২০২৫ ইং তারিখে সকাল আনুমানিক সাড়ে দশটার সময় মৃত্যু মোস্তাফিজুর রহমানের বিধবা স্ত্রী মোছাঃ আয়েশা আকতার পরীর বসত বাড়িতে ৩ জন পূর্ব পরিকল্পিত ভাবে এসে মৃত্যু মোস্তাফিজুরের স্ত্রী কে একা পেয়ে কুপ্রস্তাব দেয় কিন্তু রাজি না হওয়ায় মোঃ কামরুল ইসলাম পরী কে ঝাপটাইয়া ধরে শরীরের পোশাক টানা হেচরা করতে থাকে। পরী চিৎকার করার চেষ্টা করলে রুপস ও জালাল এর হাতে থাকা ধারালো চাকু এবং রট দিয়ে হত্যার উদ্দেশ্য আঘাত করতে থাকে। রুপস তার হাতের চাকু দিয়ে আঘাত করতে চাইলে পরী জীবন বাজানোর জন্য হাত দিয়ে আটকানোর চেষ্টা করলে হাতে গুরুতর জখম হয়। অপর দিকে শাহ জালালের হাতে থাকা রট দিয়ে হত্যার উদ্দেশ্য এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এলোপাতারি আঘাতের কারণে পরী চিৎকার করতে করতে মাটিতে লুটে পরে। পরীর চিৎকারে প্রতিবেশী শাহিদা,তার ও তাজ উদ্দিন বাড়িতে গিয়ে দেখে পরী মাটিতে পরে রয়েছে।লোকজন দেখে রুপস,কামরুল ও শাহ জালাল দ্রুত ঘটনা স্থল ত্যাগ করে। পরী কে তারা দ্রুত গাড়ি যোগে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।হাসপাতালে পরীর চিকিৎসা চলছে। শিবগঞ্জ থানায় রাত ১০ টার সময় যোগাযোগ করলে জানা যায় পরী শিবগঞ্জ থানায় একটি শ্লীলতাহানি ও হত্যার অভিযোগ দাখিল করছেন। শিবগঞ্জ থানা কর্তৃপক্ষ জানায় তদন্ত শেষে দ্রুত আইন গত ব্যবস্থা নেওয়া হবে।
Tag
আরও খবর





বিধবা নারীর জমি দখল ও সম্ভ্রম হানীর চেষ্টা।

৫৯৫ দিন ১৮ ঘন্টা ৪১ মিনিট আগে