নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

দুর্ণীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী : আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী


 ক্ষুধা ,দারিদ্র্য, সন্ত্রাস ও দূর্ণীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতির জনকের কন্যা  প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অত্যান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা বিশ্বাস করি আমাদের নেত্রীর  মাধ্যমে এদেশের মানু্ষের সুখ শান্তি ও সমৃদ্ধি অর্জিত হচ্ছে এবং হবে। 


 সিলেট ২নং সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য

 ও সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী ২১মার্চ মঙ্গলবার বিকেল দুইটায় বিশ্বনাথের খাজাঞ্চী ইউনিয়নের সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউ'কের উদ্যোগে পাহাড়পুর গ্রামে এলাকার গরীব অসহায়দের মধ্যে রমজানের ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে উপরোক্ত কথা গুলো তিনি ব্যক্ত করেন।


অনুষ্ঠানটি ট্রাস্টের উপদেষ্ঠা কমিটির সভাপতি মুরব্বী তেরা মিয়ার সভাপতিত্বে এবং শাহ আজিজুর রহমান ও সিদ্দিকুর রহমান চিশতির যৌথ সঞ্চালনায়, আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী আরো বলেন,  সেলিম আহমদের মতো সমাজে আরো যারা বিত্তবান আছেন, তারা সবাই যদি এলাকার গরীব দুঃখী  মানুষের কল্যাণে এগিয়ে আসেন তাহলে এলাকার মানুষ খুবই উপকৃত হবে। 


অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে  বক্তব্য রাখেন, নবনির্বাচিত  সিলেট জেলা পরিষদের সদস্য  ও সিলেট আইনজীবি সমিতির অন্যতম সদস্য আ্যডভোকেট গিয়াস উদ্দিন আহমদ। 


তিনি বক্তব্যে বলেন,  মানুষ তার কাজের মাধ্যমে সমাজে সম্মানিত হয়। তিনি বলেন, সেলিম আহমেদ গরীব দুখীর কল্যাণে যে, মানবিকতার পরিচয় দিচ্ছেন তা অত্যান্ত প্রশংসনীয়। 


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের  নব নির্বাচিত সভাপতি মোহাম্মদ মোসাদ্দিক হোসেন সাজুল বলেন, মানুষের কল্যাণে যারা দান ও কাজ করেন এর বিনিময় তারা আখেরাতের ময়দানে শেষ বিচারের দিন অবশ্যই পাবে। তিনি রমজানে কুরআন তিলাওয়ত,  নামাজ ও মহান আল্লাহর জিকিরে আত্ননিবেশ করার আহবান জানান। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও মোনাজাত পরিচালনা করেন, লেখক গবেষক, মাওলানা আব্দুল হাই জিহাদি, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের   সাধারণ সম্পাদক শাহিন উদ্দিন, 


ট্রাস্টের বাংলাদেশ কমিটির আহবায়ক ও উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. সায়েস্তা মিয়া। 


এসময় অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক কবি এস. পি. সেবু । 

 

বিশ্বনাথ বার্তার সাবেক স্টাফ রিপোর্টার কবি  আ ক ম এনামুল হক মামুন,

 খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের 

৫ নং ওয়ার্ডের মেম্বার আব্দুর রব রাজু,


  সমুজ আহমদ সায়মন,  সুহেল আহমদ,  আব্দুল কাঈুম, কবি লাহিন নাহিয়ান, ট্রাস্টি শামীম আহমদ, মামুন আহমদ, আকিক আহমেদ, সালমান আহমেদ, শামীম আহমদ (২), আব্দুল কাইয়ুম প্রমুখ।


এখানে উল্লেখ্য যে,  উক্ত ট্রাস্টের প্রধান কর্ণধার যুক্তরাজ্য প্রবাসী অত্র ইউনিয়নের পাহাড়পুর গ্রামের কৃতি সন্তান। তিনি স্বদেশে বসবাসকালে  খাজাঞ্চি ইউনিয়ন ছাত্রলীগের প্রতিষ্ঠা সভাপতি ছিলেন এবং বর্তমানে যুক্তরাজ্যে ডরসেট আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন  করছেন।

আরও খবর