নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বিরামপুরে সেনাবাহিনীর অভিযানে মাদকদ্রব্য সহ মাদক ব‍্যবসায়ী আটক

মোঃ আসাদুল ইসলাম (আসাদ) বিরামপুর উপজেলা প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে মাদকদ্রব্য সহ একজন মাদক ব‍্যবসায়ীকে আটক করা হয়েছে। জানা গেছে,বাংলাদেশ সেনাবাহিনী ৬৬ পদাতিক ডিভিশনের ৭ হর্স ইউনিটের মধ্যপাড়া আর্মি ক‍্যাম্পের একটি নিয়মিত টহল দলের কমান্ডার ক‍্যাপ্টেন কাজী নাঈম স্থানীয় সূত্রে মাদকদ্রব্য সহ একজন মাদক ব‍্যাবসায়ীর অবস্থান সম্পর্কে নিশ্চিত হন। এরপর শনিবার (৯ই আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় ক‍্যাপ্টেন কাজী নাঈমের নেতৃত্বে সেনাবাহিনীর টহল দল বিরামপুর পৌর শহরের ইসলামপাড়ায় অভিযান চালিয়ে ৫৯ পিস ইয়াবা, ১৭ পিস ট‍্যাপেন্টাডল (ইয়াবার বিকল্প), ২৫০ মিঃ লিঃ ভারতীয় মদ,১.৫০ গ্রাম হেরোইন, নগদ ৫ হাজার টাকা এবং মাদক সেবনের উপকরণ সহ এলাকার চিহ্নিত মাদক ব‍্যবসায়ী সেলিম মিয়াকে গ্রেফতার করে।

পরবর্তীতে সেনাবাহিনীর পক্ষ থেকে বিষয়টি থানা পুলিশকে অবগত করা হলে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে সেনাবাহিনীর পক্ষ থেকে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও নগদ টাকা সহ আটক মাদক ব‍্যবসায়ীকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

জননিরাপত্তা নিশ্চিতে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সেনাবাহিনীর নিয়মিত অভিযান অব‍্যহত থাকবে বলে মধ্যপাড়া আর্মি ক‍্যাম্পের পক্ষ থেকে স্থানীয় সাংবাদিকদের জানানো হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের হয়েছে এবং আটক আসামিকে রবিবার (১০ই আগস্ট) দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag
আরও খবর