দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিরামপুর উপজেলা শাখার আহ্বায়ক পবন কুমার ও উজ্জ্বল চন্দ্র শীলকে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দিয়েছে সংগঠনটির জেলা আহ্বায়ক উত্তম কুমার রায় ও সদস্য সচিব থিয়োটনিয়াস হাসদা সুইট।
বৃহস্পতিবার বিরামপুর বিএনপির দলীয় কার্যালয়ে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টাান কল্যাণ ফ্রন্টের বিরামপুর উপজেলা শাখার আহ্বায়ক পবন কুমার ও সদস্য সচিব উজ্জ্বল চন্দ্র শীলের সঞ্চালনায়, জেলা কমিটির আহ্বায়ক উত্তম কুমারের সভাপতিত্বে এক নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব লালবাবু প্রসাদ কানু, জেলা সদস্য সচিব থিয়োটনিয়াস হাসদা সুইট, উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মনজুর এলাহী চৌধুরী রুবেল, সাংগঠনিক সম্পাদক নূরে আলম নূরা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট শিরন আলমসহ অনেকে উপস্থিত ছিলেন।
৯ দিন ২০ ঘন্টা ১০ মিনিট আগে
১৫১ দিন ৭ ঘন্টা ১২ মিনিট আগে
২৭৯ দিন ৯ ঘন্টা ৪৬ মিনিট আগে
২৮৪ দিন ৩ ঘন্টা ৭ মিনিট আগে
২৮৮ দিন ৪ ঘন্টা ২৩ মিনিট আগে
২৮৮ দিন ৪ ঘন্টা ৫০ মিনিট আগে
৩৬২ দিন ১১ ঘন্টা ৪৩ মিনিট আগে