দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

ভূরুঙ্গামারীতে বেড়েছে চুরির ঘটনা, জনমনে আতঙ্ক

 কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চুরির ঘটনা বেড়েই চলেছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে গ্রাম এলাকার মানুষ। কখন যেন নিজের কষ্টে অর্জিত সম্পদ চুরি হয়ে যায় এমন আশঙ্কা করছেন তারা। গত সেপ্টেম্বর মাসের ৮ তারিখ থেকে অক্টোবর মাসের ৭ তারিখ পর্যন্ত ১ মাসে ৫টি চুরির ঘটনা ঘটেছে।

জানাগেছে, গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের জনৈক সোহেল মিয়ার ১৫০ সিসি একটি পালসার মোটর সাইকেল চুরি হয়। এরপর ১৩ সেপ্টেম্বর উপজেলা পাথরডুবি ইউনিয়নের পশ্চিম পাথরডুবী গ্রামের আব্দুল মজিদ এর বাড়ি থেকে লাল-খয়েরি রঙ্গের একটি গরু চুরি হয়।
তিলাই ইউনিয়নের আনোয়ার হোসেন রুমির বাড়ি থেকে ২৬ সেপ্টেম্বর রাতে সোলার প্যানেলের ব্যাটারি চুরি হয়ে যায়।মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের মাওলানা পাড়ার আবু সালেহ এর বাড়ির গোয়াল ঘর থেকে প্রায় ৭০ হাজার টাকা মূল্যের একটি কালো রঙ্গের দামড়া গরু চুরি হয়। সর্বশেষ বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাতে উপজেলার আন্ধারিঝাড় ইউনিয়নের খামার আন্ধারিঝাড় গ্রামের আনন্দ মোড় টুকামারি এলাকার  জুলহাস মিয়ার পুত্র  জিয়াউর রহমান এর ঘরের মাটি খুড়ে (সিঁদ কেটে) ঘরে প্রবেশ করে ১টি মোবাইল ফোন, মোবাইল কোম্পানির কিছু সিম, একটি স্ক‍্যানার ও নগদ ৩২ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। জিয়াউর বিভিন্ন মোবাইল কোম্পানির সিম বিক্রি ও এক্টিভ করার কাজ করতো।
গরুর মালিক আবু ছালেহ বলেন, মঙ্গলবার রাতে ৩টি গরু গোয়ালে বেঁধে রেখে ঘুমিয়ে পড়ি। পরদিন ভোরে গোয়াল থেকে গরু বের করতে গিয়ে দেখি কালো রঙ্গের দামড়া গরুটি নাই। থানায় মৌখিক ভাবে জানিয়েছি। গত তিন দিন থেকে সম্ভাব‍্য সকল জায়গাতে খুঁজেছি কিন্তু এখন পর্যন্ত গরুটি পাইনি।
অপরদিকে জিয়াউর রহমান জানান, বৃহস্পতিবার রাতে তার মোবাইল ফোন, কিছু সিম ও স্ক‍্যানারটি টেবিলের উপরে রেখে এবং নগদ প্রায় ৩২ হাজার টাকা ড্রয়ারে রেখে ঘুমিয়ে পড়ি। সকালবেলায় ঘুম থেকে ওঠে দেখি আমার ঘরের সিঁদ কেটে এসব জিনিস চুরি করে নিয়েগেছে।
ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান, গরু চুরি যাওয়ার একটি মৌখিক অভিযোগ পেয়েছি। এটা নিয়ে তদন্ত চলছে। বাকি চুরির ঘটনায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব‍্যবস্থা নেয়া হবে।
Tag
আরও খবর